,

ঈদের জন্য চার সিনেমা

news-image

ঈদে বিনোদনের জন্য বাংলাদেশে মুক্তি পাচ্ছে চারটি বাংলা সিনেমা। রূপালি পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান, মাহি ও অপু বিশ্বাসের মতো তারকারা। এছাড়াও রয়েছেন কলকাতার ওম। যদিও গত ছয় মাস ধরে চলচ্চিত্র ব্যবসায় মন্দার মধ্যে নতুন ছবিগুলোর ভাগ্যে কি আছে তা এখনই বলা যাচ্ছে না। রোজার ঈদে সবচেয়ে বেশি মানুষ হলমুখী হয়। তাই এই উপলক্ষ্যকে ঘিরে বড় বাজেট আর নামী তারকার ছবি মুক্তি দেন নির্মাতারা। এবার মুক্তি পাচ্ছে, চারটি ছবি। যার মধ্যে রয়েছে মাহি ও কলকাতার নায়ক ওম অভিনীত অগ্নি-টু, অপু বিশ্বাস-শাকিব খানের লাভ ম্যারেজ, শাকিব খান-পরিমণির আরো ভালোবাসবো তোমায় এবং ইমন ও মিম অভিনীত পদ্মপাতার জল। অগ্নি এর সিক্যুয়েল অগ্নি-টু। মা-বাবার হত্যার প্রতিশোধ ঘিরে আবর্তিত হয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির কাহিনী। রূপালি পর্দায় যে প্রতিশোধ নেন মাহি। শাকিব খান অভিনীত দুটি ছবিই ভালোবাসার গল্পে তৈরি। পুরান ঢাকার এক যুগলের প্রেম নিয়ে সিনেমা ‘লাভ ম্যারেজ’। আর জনপ্রিয় নায়ক ও সাধারণ এক মেয়ের পরিণয়ের কাহিনী নিয়ে নির্মিত ‘আরো ভালোবাসবো তোমায়’। ‘পদ্ম পাতার জল’ এর গল্পটিও প্রেম নির্ভর। যাতে জমিদার পুত্র ভালোবেসে ফেলেন এক বাইজিকে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা