,

ক্লাসরুমে মোবাইলে নীল ছবি, ৭ ছাত্রী বহিষ্কার

news-image

 ছাত্রীদের হাতে ছিল স্মার্ট ফোন। পড়ে সপ্তম শ্রেণিতে। নেহায়েত শিশু না বলে বরং কিশোরীই বলা চলে। ওরা স্কুলে ক্লাসে বসেই মোবাইল ফোনে পর্ন ছবি দেখছিল। তামিলনাড়ুর কোইমবাটোরের কোভাইয়ের সাইবাবা কলোনির একটি মাধ্যমিক স্কুলের ওই ঘটনায় সাতজন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। গত শুক্রবার ওই ঘটনা ঘটে। সাইবাবা কলোনির সিবিএসই স্কুলের সাতজন ছাত্রী ক্লাস চলাকালীন মোবাইলে ব্লু ফিল্ম দেখছিল। সেই সময় ক্লাসটিচার ক্লাস নিচ্ছিলেন। ওই ছাত্রীরা বসেছিল শেষ বেঞ্চে। বইয়ের ফাঁকে মোবাইল লুকিয়ে রেখে অশ্লীল ভিডিও দেখছিল ওই ছাত্রীরা। শিক্ষিকা কিছু একটা আওয়াজ পেয়ে পেয়ে তাদের সরাসরি সামনে ডেকে পাঠান। তখনই দেখা যায় ওই ছাত্রীদের মোবাইলে পর্ন ভিডিওর ক্লিপিংস চলছে। সঙ্গে সঙ্গে ক্লাসটিচার তাদের অভিভাবকদের ডেকে পাঠান। স্কুল কর্তৃপক্ষ তাদের গোটা বছরটিই সাসপেন্ড করতে চাইলেও পরে অভিভাবকদের মুচলেকায় এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে। সপ্তম শ্রেণির ছাত্রীরা ক্লাসের মধ্যেই বসে নীল ছবি দেখার ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পরে গেছে শিক্ষা ও রাজনৈতিক মহলে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা