,

জনের টানে সোনাক্ষি

news-image

বিনোদন প্রতিবেদক১২ই জুলাই হয়ে গেল শহিদ কাপুর ও মিরার বিয়ের একটি জমকালো রিসিপশন অনুষ্ঠান। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের অনেক তারকাই এখানে উপস্থিত ছিলেন। কিন্তু তাতে উপস্থিত ছিলেন না শহিদের সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সোনাক্ষি সিনহা। বিষয়টি নিয়ে বেশ আলোচনাও হয়। কারণ, শহিদের সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত না টিকলেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। তবে জানা গেছে, জন আব্রাহামের টানেই নাকি এ অনুষ্ঠানে আসেননি তিনি। বিষয়টি এবার খোলাসা করা যাক। প্রথমবারের মতো জন আব্রাহামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। ছবির নাম ‘ফোর্স-২’। জনের সঙ্গে অভিনয় করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল এ অভিনেত্রীর। কিন্তু সুযোগ মিলছিল না। তবে এবার এ ছবির জন্য কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ হন সোনাক্ষি। আর ১২ই জুলাই ছিল জনের সঙ্গে সোনাক্ষির এ ছবি নিয়ে একটি ব্যক্তিগত মিটিং। জনের সঙ্গে এ মিটিং মিস করতে চাননি সোনাক্ষি। তাই শহিদের রিসিপশন অনুষ্ঠানেও তার দেখা মেলেনি। সেই সময়টায় জনের সঙ্গে ব্যস্ত ছিলেন সোনাক্ষি। এদিকে এ ছবিতে বেশ খোলামেলা দেখা যাবে সোনাক্ষিকে। পাশাপাশি জনের সঙ্গে রোমান্সের কিছু ঘনিষ্ঠ দৃশ্যও থাকছে। বিষয়টি নিয়ে খুব উত্তেজিত ও আনন্দিত সোনাক্ষি। এ বিষয়ে তিনি বলেন, জন আব্রাহামের ব্যক্তিত্ব আমাকে আগে থেকেই টানে। আমি তার একজন ভক্তও বটে। অ্যাকশন কিংবা রোমান্টিক সব দৃশ্যেও জনকে আমার কাছে শতভাগ সঠিক মনে হয়। আমি খুব খুশি যে তার সঙ্গে এবার অভিনয় করবো। রোমান্স করবো। সে অনেক কো-অপারেটিভ একজন মানুষ। আশা করছি অনেক ভাল কিছু হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা