বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজই শেষ রেলের আগাম টিকেট বিক্রি

news-image

আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের আগাম টিকেট বিক্রির শেষ দিন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল আগাম টিকেট প্রত্যাশীদের ছিল দীর্ঘ লাইন। ঘরমুখী যাত্রীদের জন্য আজ  সোমবার বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকেট। যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ গুরুত্বপূর্ণ স্টেশন থেকে এই টিকেট কিনতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে ঈদে ঘরমুখী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে গত ৯ জুলাই থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু করে। স্বাভাবিকভাবে প্রতিদিন বাংলাদেশ রেলওয়েতে প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিদিন  ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে। এ দিকে রবিবার অনলাইন মার্কেট প্লেস ‘বিক্রয় ডটকম’ এর মাধ্যমে কমলাপুর রেলস্টেশনে কালোবাজারিতে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান জানান, রোববারও  ঢাকার কমলাপুরে রেলওয়ে স্টেশনে অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে টিকেট বিক্রি হয়েছে। টিকেট ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত গন্তব্যের টিকেট ক্রয় করছেন। রেলওয়ে পুলিশের ডিআইজি এসএম রুহুল আমিন বলেন, কাউন্টার থেকে টিকেট কালোবাজারি কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অনলাইনে কমলাপুর রেলস্টেশনে কালোবাজারিতে ট্রেনের টিকিট বিক্রির দায়ে দুই যুববকে গ্রেফতার করা হয়েছে। এই দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। রেল সুত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে সকল আন্তঃনগর ট্রেনের অফ-ডে বাতিল করেছে। বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের সুবিধার্থে মোট ১৬৯টি অতিরিক্ত কোচ চলমান ট্রেনে সংযোগ করবে। এছাড়া কারখানায় মেরামত করে অতিরিক্ত ২৫টি ইঞ্জিন সরবরাহ করা হবে। বাংলাদেশ রেলওয়ে ঈদ পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহার স্টেশনে আগামী ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি করবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক