,

অবশেষে আইফোন ‘কিবোর্ডে’ স্মল লেটার

news-image

প্রযুক্তি ডেস্ক : শিফট বা ক্যাপস লক চালু থাকুক বা না থাকুক, আইফোন কিবোর্ডের অক্ষরগুলো সব সময়ই ক্যাপিটাল দেখানোর কারণে ভোগান্তির শিকার হয়েছেন কম বেশি সব ব্যবহারকারীই। অবশেষে অ্যাপলের কানে পৌঁছেছে ব্যবহারীদের অভিযোগ। আইওএস ৯-এ সেই সমস্যার সমাধান করেছে মার্কিন এই টেক জায়ান্ট।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএস ৯-এর আগের সবগুলো সংস্করণে শিফট বা ক্যাপস লক অন বা অফ যেভাবেই থাকুক না কেন, ডিসপ্লেতে কিবোর্ডের অক্ষরগুলো সব সময়ই ক্যাপিটাল হয়ে থাকত।

টাচ স্ক্রিন কিবোর্ডের ক্ষেত্রে সবসময় শিফট চেপে রেখে টাইপ করা যে বেশ কঠিন কাজ সেটা বলার অপেক্ষা রাখে না। আঙুল নাড়তে নাড়তে শিফট আড়ালে পরে গেলে, বা বাটনটিতে চাপা হয়েছিল কি না ভুলে গেলে অপ্রয়োজনীয় সময় নষ্ট হওয়ার ঘটনাও নতুন কিছু নয়।

অবশেষে আইওএস ৯-এর বদৌলতে আইফোনে টাইপ করার সময় শিফট আর ক্যাপস লকের উপর সবসময় খেয়াল রাখার ঝক্কি থেকে রেহাই মিলছে ব্যবহারকারীদের।

সম্প্রতি ব্যবহারকারীদের জন্য আইওএস ৯-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। সাধারণ ব্যবহারকারীর জন্য অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণ উন্মুক্ত করার প্রথম ঘটনা এটি। চলতে বছরেই বাজারে আসবে অ্যাপলের মোবাইল ডিভাইসগুলোর জন্য তৈরি অপারেটিং সিস্টেমটির বাণিজ্যিক সংস্করণ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ