,

প্রশ্নবিদ্ধ হলোলেন্সের দৃষ্টিসীমা

news-image

প্রযুক্তি ডেস্ক : প্রশ্নবিদ্ধ হচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের অগমেন্টেড রিয়ালিটি হেডসেট হলোলেন্সের দৃষ্টিসীমা। ডিভাইসটি ব্যবহার করে অনেকেরই অভিযোগ প্রয়োজনের তুলনায় ছোট হলোলেন্সের দৃষ্টিসীমা।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হলোলেন্সের কার্যক্ষমতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে মাইক্রোসফট। ওই ভিডিওতে তুলে ধরা হয়েছে মানব দেহের গঠনতন্ত্র বিশ্লেষণে হলোলেন্সের ব্যবহার। কিন্তু হলোলেন্সের ‘ফিল্ড অফ ভিশন (এফওভি)’-এর সীমাবদ্ধতা সহজেই চোখে পরেছে ওই ভিডিওতে।

হলোলেন্সের এফওভির সীমাবদ্ধতার ব্যাপারটি নিজে যাচাই করে দেখে নিশ্চিত হয়েছেন ম্যাশএবলের দুই সংবাদকর্মীও।

এই ইসু নিয়ে ভিডিও গেইম প্রকাশনা জায়ান্ট বম্বকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের কাইনেক্ট প্রযুক্তির উদ্ভাবক কুডো সুনোডা বলেন, “আমাদের যে হার্ডওয়্যার আছে তাতে ফিল্ড অফ ভিউয়ের সীমা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে এর কারণে বড় কোনো পার্থক্যের সৃষ্টি হবে বলেও মনে করি না আমি।”

উইন্ডোজ ১০ নিয়ে প্রচারণার বাইরে এসে হলোলেন্সের উন্মোচনের কোনো আনুষ্ঠানিক দিন এখনও ঘোষণা করেনি মাইক্রোসফট। ঘোষণা করা হয়নি ডিভাইসটির বাজারমূল্যও। চলতি মাসের ২৯ তারিখেই বাজারে আনুষ্ঠানিক অভিষেক হবে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা