বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসি হ্যাক করলো সাইবার-৭১

news-image

প্রযুক্তি ডেস্কমানব পাচার ইস্যুতে মালয়েশিয়ায় বাংলাদেশ অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকার টিম সাইবার-৭১। সাইট হ্যাক করার পর সেখানে এ সংক্রান্ত একটি বার্তাও দিয়েছে হ্যাকার সংগঠনটি।
হ্যাক হওয়া সাইটে সাইবার-৭১ লিখেছে, মালয়েশিয়াতে বাংলাদেশীদের করুণ দুঃসময়েও দূতাবাস চুপ কেন? একটা দেশে মধ্যম আয়ের দেশ থেকে দূতাবাস প্রতিষ্ঠা করা হয় যাতে সেই দেশের প্রবাসীরা তাদের মানবিক অধিকার গুলো লাভ করতে পারে। তাহলে মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের এরকম দুর্দশা কেন? আপনাদের চুপ থাকার কারণে এখনো মায়ের বুকে ফিরতে পারে নি শত শত মালয়েশিয়া প্রবাসী সন্তান। দয়া করে আর চুপ থাকবেন না। দেশের সচেতন নাগরিক এবং শত শত সন্তানদের মা গুলো তাকিয়ে আছে আপনাদের দিকেই। আপনারা আর চুপ থাকলে হয়তো হারিয়ে যাবে হাজারো মানুষদের শেষ সম্বল এবং প্রিয় মানুষ গুলো যারা জীবনের প্রয়োজনে ছুটে গিয়েছিলো নির্মম ভাগ্যের কাছেই। আমরা জানি, আপনারা চাইলেই সেটা সম্ভব। তাই এদেরকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।
এ দিকে একই বিষয়ে সাইবার-৭১ তাদের ফেসবুক পেজে লিখেছে, ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে মালয়েশিয়ার সাগরে ভাসতে থাকা কয়েক হাজার বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে দূতাবাস সম্পূর্ণ চুপ। এদের কারণেই আটকে আছে কয়েক শত পরিবারের শেষ সম্বল এবং প্রিয় মানুষ গুলো। মালয়েশিয়ান দূতাবাসের একটু সুনজর ই পারে তাদেরকে আবার ফিরিয়ে দিতে। তাই, সচেতন বাংলাদেশীদের অনুরোধে এবং সেই সকল পরিবারের পক্ষ থেকে সাগরে ভাসতে থাকা অসহায় বাংলাদেশীদের ফিরিয়ে আনার ব্যাপারে সু-নজরের দাবী জানিয়ে বাংলাদেশ অ্যাম্বাসি মালয়েশিয়ার অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করলো "সাইবার ৭১"
হ্যাক হওয়া সাইটটি দেখা যাবে http://www.bangladesh-highcomkl.com/mrp/ এই ঠিকানায় এবং মিরর দেখা যাবে http://www.zone-h.net/mirror/id/24585988 এই ঠিকানায়। সোমবার রাত ২ টা ৪৫ মিনিটে এই নিউজ লেখার সময় পর্যন্তও সাইটটি হ্যাক অবস্থায় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা