,

তিউনিশিয়ায় ভূমধ্যসাগর উপকূলে ২৭ মৃত অভিবাসী উদ্ধার

news-image

ভূমধ্যসাগরে তিউনিশিয়া উপকূল থেকে ২৭ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে পাড়ি দেয়ার সময় বোটডুবিতে তারা প্রাণ হারান। এদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলেছে, গত ২৪ ঘণ্টায় ইতালির সিসিলি চ্যানেল থেকে বাতাসের বেগ অনেক বেশি থাকার সত্ত্বেও, হাজার হাজার অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এ মাসের ৩ থেকে ১০ তারিখের মধ্যে দুটি শহরের সমুদ্র উপকূল থেকে লাশগুলো উদ্ধার করেন তিউনিশিয়ার নৌবাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা ইউনিটের সদস্যরা। হতভাগ্য ব্যক্তিরা আফ্রিকার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি গত কয়েক সপ্তাহে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছি। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রসমূহের সম্মিলিত উদ্ধার তৎপরতার কারণে সমুদ্রে সলিলসমাধির হার অনেক কমেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা