,

রহস্যময়ী প্রিয়াংকা

news-image

প্রকাশ ঝা পরিচালিত ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গঙ্গাজল’ ছবিটি ছিল ব্যাপক ব্যবসাসফল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগান। এবার ছবিটির সিক্যুয়াল অজয় ও প্রিয়াংকাকে প্রধান করে তা নির্মাণ করছেন পরিচালক। এ ছবিতে একজন নারী পুলিশের ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকাকে। তবে সন্ত্রাসীদের ধরতে গিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে মিশে যান প্রিয়াংকা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আর এমন চরিত্র করতে গিয়ে ব্যাপক রগরগে দৃশ্যে অজয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। ছবিতে অজয়ের সঙ্গে চুম্বনের পাশাপাশি বিছানার একাধিক দৃশ্যে পারফর্ম করেছেন প্রিয়াংকা। একটি গানে কেবল অন্তর্বাস পরা প্রিয়াংকাকে দেখতে পাবেন দর্শক। তবে এর পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও এ অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। তার প্রশংসা করে ছবির পরিচালক প্রকাশ ঝা বলেছেন, এ ছবিতে এক রহস্যময়ী প্রিয়াংকাকে দেখা যাবে। ছবিতে বহুরুপী একজন নারী পুলিশের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। আমি নিজেই মুগ্ধ হয়েছি। এদিকে এ ছবি প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, এটা একটি মসলাদার ছবি। একটি পরিপূর্ণ ছবি তৈরি করতে যে ধরনের মসলা দেয়া হয় তার সবটুকুই রয়েছে এখানে। আমি তো বলবো আমার চরিত্রটিও অনেক চমৎকার ও চ্যালেঞ্জের। কয়েক রকমভাবে এখানে আমাকে উপস্থাপন করেছেন পরিচালক। সব মিলিয়ে আমার নিজের অনেক ভাল লেগেছে। দর্শকদের ভাল লাগবে বলেই বিশ্বাস। উল্লেখ্য, ব্যয়বহুল ও বড় আয়োজনের ছবি ‘গঙ্গাজল-২’ চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে