,

সিরিয়ার শরণার্থীদের জন্য স্কুল খুললেন মালালা

news-image

সিরিয়ার শরণার্থী মেয়েদের জন্য স্কুল খোলার মধ্য দিয়ে পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই তার ১৮তম জন্মদিন উদযাপন করলেন। লেবাননে স্কুলটি উদ্বোধন করার সময় শান্তিতে নোবেলজয়ী মালালা 'বুলেটে বিনিয়োগ না করে বই'-এ বিনিয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। স্কুল উদ্বোধনের সময় মালালা রয়টার্সকে বলেন, 'আমি লেবাননে এসেছি কারণ আমি মনে করি সিরিয়ার শরণার্থীদের সমস্যার কথা বিশ্বের জানা উচিৎ। তারা অনেক দিন থেকেই উপেক্ষিত হয়ে আসছে।' 'দ্য মালালা ফান্ড' নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান সিরিয়ার সীমান্তের কাছাকাছি এই স্কুলটি চালু করেছে। ১৪ থেকে ১৮ বছর বয়সী ২০০ মেয়ে এই স্কুলটিতে পড়তে পারবে। পাকিস্তানে তালেবান নিয়ন্ত্রিত সোয়াত উপত্যকায় নারী শিক্ষার পক্ষ নেয়ায় তালেবানের রোষানলের শিকার হন মালালা। স্কুলে যাওয়ার পথে জঙ্গিরা তাকে বাস থেকে নামিয়ে মাথায় গুলি করে। ২০১২ সালে গুরুতর এই হামলা থেকে বেঁচে যাওয়ার পর তার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৪ তাকে ভারতের কৈলাশ সত্যার্থীর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ