,

দীর্ঘ যুগের অবসান ঘটিয়ে রিয়াল ছাড়লেন ক্যাসিয়াস

news-image

রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে অবশেষে পতুর্গীজ ক্লাব এফসি পোর্তোতে পাড়ি জমিয়েছেন অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। দীর্ঘ এই সময়ে স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি সবকিছুই অর্জন করেছেন। এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পর্তুগীজ ক্লাবে ইকার ক্যাসিয়াসের দলবদলের ব্যপারে রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তোর মধ্যে সমঝোতা হয়েছে।’ মাত্র নয় বছর বয়সে ১৯৯০ সালে রিয়ালের যুব একাডেমীতে যোগ দেয়া ক্যাসিয়াস ৩৪ বছর বয়সে যখন গ্যালাকটিকোদের বিদায় জানিয়েছেন তখন সাথে করে নিয়ে গেছেন ১৬ মৌসুমের পেশাদার ফুটবলীয় ক্যারিয়ারে ১৯টি শিরোপা। রিয়াল তাই তাদের বিবৃতিতে ক্যাসিয়াসের প্রশংসা করতে ভুল করেনি, ‘ক্লাবের অন্যতম সেরা গোলরক্ষক ক্যাসিয়াস শুধুমাত্র ক্লাব ছেড়ে চলে যাচ্ছে না। বরং সাথে করে নিয়ে যাচ্ছেন ক্লাব ফুটবলের ইতিহাসে সেরা গোলরক্ষকের খেতাব। স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সেরা গোলরক্ষক হিসেবে ক্যাসিয়াস তার ফুটবলীয় ক্যারিয়ারে আরেকটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ইকার দল ছেড়ে গেলেও তার কীর্তি সবসময়ই আমাদের সাথে থাকবে। আমাদের হয়ে যে ৭২৫টি ম্যাচ খেলেছে সেগুলো ভবিষ্যতের খেলোয়াড়দের কাছে পাথেয় হয়ে থাকবে। তার অনবদ্য অবদানের জন্য ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে।’
রিয়ালের সাথে ক্যাসিয়াসের চুক্তির সময় আরো দুই বছর বাকি ছিল। কিন্তু গত মৌসুমে দ্বিতীয় স্থানে থেকে লা লিগা শেষ করা রিয়াল নিজেদের আবারো শিরোপা লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসার লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৪ বছর বয়সী গোলরক্ষক ডেভিড ডি গিয়ার দিকে নজড় দিয়েছে। সে কারনেই ক্যাসিয়াস দল ছাড়তে বাধ্য হয়েছেন। ২০১০ সালে ক্যাসিয়াকে নিয়ে বিশ্ব গণমাধ্যম দারুণ সড়ব ছিল। ঐ বছরই স্পেনের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় ক্যাসিয়াসের নেতৃত্বাধীন দলটি। ক্যাসিয়াসের বিশ্বকাপের শিরোপা উঁচু করে তোলার দৃশ্যটি বিশ্বজুড়ে পত্রিকাগুলোর প্রথম পাতায় স্থান করে নিয়েছিল। কিন্তু গত গ্রীষ্মে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই স্পেনের বিদায়ে ক্যাসিয়াসকে নিয়ে সমালোচনা ঝড় উঠে। বিশ্বকাপ জয়ী ও দুইবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের হয়ে শিরোপা জয় ছাড়াও রিয়ালের হয়ে ক্যাসিয়াস পাঁচটি স্প্যানিশ শিরোপা, তিনটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা ও দুটি কিংস কাপের শিরোপা জয় করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৯৯ সালে মূল দলে তার অভিষেক হয়েছিল।

খবর বাসসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে