,

সিরিজ সমতায় বাংলাদেশ

news-image

২০০৭ সালের বিশ্বকাপ ম্যাচের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকাকে কোনো ম্যাচে হারাল টাইগাররা। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরে পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে অলআউট করে টাইগারদের জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন মুস্তাফিজ, রুবেল, নাসিররা। আর দারুণ ব্যাটিংয়ে জয়ের বাকি কাজটুকু সারলেন সৌম্য-মাহমুদউল্লাহরা। রবিবার টস জিতে আগে ব্যাট করে ৪৬ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে সৌম্য-মাহমুদউল্লাহর ফিফটিতে ৭ উইকেট ও ১৩৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।  প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছিলেন প্রোটিয়াদের অভিষিক্ত পেসার কাগিসো রাবাদা। আজ দ্বিতীয় ওয়ানডেতেও পর পর দুই ওভারে তামিম ইকবাল ও লিটন দাসকে বিদায় করেন রাবাদা। ইনিংসের দ্বিতীয় ওভারে রাবাদার প্রথম বলে বোল্ড হয়ে বিদায় নেন তামিম (৫)। ওই ওভারে রাবাদার শেষ বলে একটি ছক্কা হাঁকান নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা লিটন দাস। পরের ওভারে কাইল অ্যাবটের বলে আরেকটি চার মারেন তিনি। এরপর রাবাদার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেও চার মারেন লিটন। কিন্তু এক বল পরেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি (১৭)। ফলে ২৪ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর পর দলের হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ। তৃতীয় উইকেটে ১৩৫ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন সৌম্য-মাহমুদউল্লাহ। দুজনই তুলে নেন দারুণ দুটি ফিফটি। মাহমুদউল্লাহ ৫০ রান করে ফিরলেও ৮৮ রানের অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন সৌম্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে