,

দক্ষিণ আফ্রিকার ৩ উইকেটের পতন

news-image

সিরিজ বাঁচানো লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৬০ রান। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১৬ রানের মাথায় তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক (২)।ডি ককের বিদায়ের পর আমলার সঙ্গে যোগ দেন ফাফ ডু প্লেসিস। তারা দুজনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ইনিংসের ১৩তম ওভারে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে হাশিম আমলা (২২) সাজঘরে ফিরে যান। দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উপড়ে ফেলেন রুবেল। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেদারদিন,  ক্রিস মরিস, কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান