,

‘যুক্তরাষ্ট্র রাশিয়াকে অস্তিত্বশীল হুমকি হিসেবে দেখে না’

news-image

রাশিয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি অস্তিত্বশীল হুমকি—এমন মূল্যায়নের সঙ্গে একমত নন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্থানীয় সময় শুক্রবার এ কথা বলেন। খবর সিনহুয়ার।
এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দফতরের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘অবশ্যই অঞ্চলটির (পূর্ব ইউক্রেন) মধ্যে কিংবা পাশে রাশিয়া এবং এর কর্মকাণ্ড নিয়ে আমাদের আপত্তি রয়েছে, কিন্তু একে আমরা একটি ‘অস্তিত্ব্বশীল হুমকি হিসেবে দেখি না।’ টোনার রাশিয়া এবং চীনকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অভিহিত করেন এবং মতভিন্নতা সত্ত্বেও তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র অনেক বিষয়ে সহযোগিতায় যুক্ত বলে জানান।  তিনি বলেন, ‘আমি শুধু এটুকু বলতে পারি মন্ত্রী কোনটাকে অস্তিত্বশীল হুমকি বলে বিবেচনা করেন, তা হলো বিশেষভাবে নিয়ন্ত্রণ বহির্ভূত স্থানগুলোতে আইএসআইএলের মতো চরমপন্থী গ্রুপগুলোর উত্থান।’
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড এক শুনানিতে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের জন্য একটি অস্তিত্ব্বশীল হুমকি বলে মন্তব্য করেছিলেন। টোনারের মতে—কোন দেশ বা অস্তিত্ব যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে, সে বিষয়ে ডানফোর্ড তার মতামত দেবেন—এটা প্রত্যাশিত এবং এটাই তার কাজ। এ দিকে, হোয়াইট হাউজের মুখপাত্র জোস আর্নেস্টও বৃহস্পতিবার বলেন, ‘ডানফোর্ডের মন্তব্য তার নিজস্ব দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে এবং তা অপরিহার্যভাবে প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা দলের সর্বসম্মত বিশ্লেষণের প্রতিফলন ঘটায় না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে