,

পুলিশের সাহায্য চাইলেন সালমান

news-image

বিনোদন প্রতিবেদক‘দাবাং’ খ্যাত বলিউড অভিনেতা সালমান খান। তবে এবার নিজে কোন অঘটন ঘটাননি। একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার সঙ্গে। আর তাই তো সালমান মুম্বই ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, কয়েকদিন আগে সালমানের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন এক ব্যক্তি।
ফটোশপের কারসাজিতে তৈরি করা সালমানের একটি ছবি পোস্ট করার পাশাপাশি এক বার্তায় ওই ব্যক্তি লেখেন, আমার ভক্তদের মধ্যে যারা ইসলাম ধর্মের অনুসারী তারা না দেখলেও ‘বজরঙ্গি ভাইজান’ ব্যবসাসফল হবে। স্পর্শকাতর এ বার্তাটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনলাইনে তোলপাড় ওঠে।
এর পরিপ্রেক্ষিতে সালমানের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কোন মন্তব্য তিনি করেননি। পরে যে ব্যক্তি সালমানের নামে বার্তাটি ছাড়েন তাকে শনাক্ত করার জন্য পুলিশের সাহায্য চান সালমান। মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন সাল্লুর এক সহকারী।
এ প্রসঙ্গে মুম্বই পুলিশের মুখপাত্র ধনঞ্জয় কুলকার্নি বলেন, সালমানের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি আমরা। সাইবার সেলে অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। আমরা এখন বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবো।
উল্লেখ্য, কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি নির্মিত হয়েছে সালমান খান ফিল্মসের ব্যানারে। ছবির গল্প আবর্তিত হয়েছে পাকিস্তানি ছোট্ট একটি মেয়েকে ঘিরে। বোবা মেয়েটি ভারতে হারিয়ে যায়। মেয়েটিকে তার নিজ দেশে ফিরিয়ে দেয়ার মিশনে নামেন ছবির কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী সালমান। ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, দীপ্তি নাভাল, ওম পুরী, নাজিম খান, শিশুশিল্পী হারশালি মালহোত্রা প্রমুখ। ঈদ উপলক্ষে এ ছবিটি মুক্তি পাবে ১৭ই জুলাই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা