,

রাজধানীতে ঈদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি

news-image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদে রাজধানীতে অপরাধের কোনো ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। আর এর জন্য এলাকাভিত্তিক আলাদা নিরাপত্তা কৌশল বেছে নেয়া হবে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মনিরুল ইসলাম বলেন, ঈদের দুদিন আগে থেকে নগরীর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। রাজধানী স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে। নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরা ঈদ উপলক্ষে পরীক্ষা করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সিসিটিভি ক্যামেরা সংস্কার করতে বলা হবে। আর বিশেষ নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বেসরকারি নিরাপত্তা কোম্পানির সঙ্গে পুলিশ সমন্বয় করা হবে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে