,

ময়মনসিংহে সড়কপথে গণ ডাকাতি, ৮ ডাকাত আটক

news-image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের আটজন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার আঠারাবাড়ী এলাকার মৃগালী নামক স্থান থেকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ তাদের আটক করে। আটককৃত ব্যক্তিরা সড়কের ওপর গাছ ফেলে গণ ডাকাতি করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আটককৃতরা হলেন- গৌরীপুরের ত্রিশঘর গ্রামের বাবুল মিয়া (২৩), বোকাইনগর গ্রামের ইসমাঈল হোসেন ফিরোজ (৩৫), ত্রিশাল উপজেলার ধলাইমান গ্রামের সাজু মিয়া ((৫০), বালু দিয়া গ্রামের আবু সাঈদ ((৪০), ধলাইমান গ্রামের নজরুল ইসলাম (৪৫), ফাতেমানগর গ্রামের মুনছুর আলী (২২), নেত্রকোনার কচুরদুয়ারি গ্রামের চাঁন মিয়া (৩১) ও আল-আমিন (২৩)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইত্তেফাককে বলেন, ডাকাতি শেষে পালানোর সময় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে