,

সংস্কার প্রস্তাব অনুমোদন গ্রিসের পার্লামেন্টের

news-image

অর্থনৈতিক সংকট কাটাতে গ্রিসের সরকারের সর্বশেষ প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্ট অধিবেশনে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ২৫১জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেন। 
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য এই প্রস্তাব নিয়ে এগুতে এই এমপিরা গ্রিস সরকারকে সমর্থন দিয়েছেন। শেষপর্যন্ত গিসের পার্লামেন্ট সংস্কার প্রস্তাবের পক্ষেই মত দিলেও  প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস তার নিজ দলেরই কয়েকজন এমপির ভোট পেতে ব্যর্থ হয়েছেন। তিনি স্বীকার করেছেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গিকারের মধ্যে ছিল না। গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে।
 রবিবার ইউরো জোনের নেতাদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে