শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরন নিয়ে যত কথা : আলহাজ্ব মো: নূরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা

news-image

৬ষ্ঠ পা: পর:

এ ক্ষেত্রেই লক্ষ্য করা গিয়েছে আল্লাহতালা তাঁর কাজ তিনি যথাযথ ভাবেই করে নিয়েছেন।
এবং হযরত সোলায়মান (আ:) পয়গম্ভর হওয়া সত্বেও মৃত্যু র্নিধারিত সময়েই সংঘটিত হয়েছে।
আল্লাহপাক তাঁর সৃষ্টির প্রতি
অতিশয় দয়ালু ও করুনাময়। সকল কিছুর সিদ্ধান্ত তিনি একক ভাবেই গ্রহন করে থাকেন। পবিএ কোরআনে বর্নিত হয়েছে ‘তাঁর ঈঙ্গিত ছাড়া এই পৃথিবীতে একটি গাছের পাতাও নঢ়ে না।এই পৃথিবীর জীবন ব্যবস্থাইস্থায়ী। আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই।আখেরাতের তুলনায় এই পৃথিবীর জীবন যেন একমুর্হূততুল্য। আমরা পৃথিবীর জীবন ব্যবস্থা হতে আখেরাতের জীবন ব্যবস্থার দিকে দ্রুত চলমান অবস্থায় রয়েছি। যখন যার পরিক্ষা শেষ তখনই তার পথ চলা শেষ হবে।কাজেই অতিমাত্রায় সম্পদ লাভ বা ভোগ বিলাসের মোহে মগ্ন থেকে মৃত্যুকে ভুলে থাকলে চলবে না। আল্লাহ কর্তৃক র্নিদেশিত পথে না চললে শুধু মাএ সম্পদ লাভ বা র্দীঘায়ূ লাভে কোন মুক্তি আসবে না। অধিক সম্পদের জবাবদিহিতা অধিক কঠিন হবে। আর সকল সম্পদের মালিকতো একমাএ‘মালিক-উল মুলক’ অথাৎ বিশ্বভ্রমান্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন।
শুধুমাএ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধানে মানুষ একে অপরের নিকট হতে সম্পদ পাচ্ছে বা দিচ্ছে, কোন সম্পদই জন্মের সময় নিয়ে আসেনি বা মৃত্যূর পরও সাথে নিয়ে যেতে পারবে না।সূফী সাধকদের মতে সম্পদ থাকা আর না থাকা একই কথা। এ প্রসঙ্গে একটি হাদিসের প্রসঙ্গ আনা যেতে পারে, “আল্লাহর রাসূল হযরত মোহাম্মদ(সা:) তাঁর সাহাবাদের জিজ্ঞেস করলেন, আপনাদের মাঝে কি এমন কেহ আছেন,যিনি নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশী মহব্বত করেন। সাহাবীরা বললেন, তা কি করে হয়। রাসূ
(সা:)বলেন,“যে তাঁর সম্পদের যে অংশ আল্লাহর রাস্থায় দান করেন উহা নিজের সম্পদ, আর মৃত্যুর পর ওয়ারিশগন যে অংশের মালিক হন উহা পরের সম্পদ।”
সাজ্জাদ বিশাল সম্পদ ও ক্ষমতার মোহে আবিষ্ট হয়ে আল্লাহপাক র্কতৃক সৃষ্টি বেহেশতকে চ্যালেঞ্জ করে এই দুনিয়ায়ই বেহেশত তৈরী করেছিল। বেহেশতের কাজ সম্পাদন করার পর নিজের খায়েশ মেটাতে উহাতে নিজে বসবাসের ইচ্ছা করলেন। কিন্তু আল্লাহর লীলা বুঝা দায়।সাজ্জাদের এক পা বেহেশতের দরজার ভিতর এবং এক পা বাহিরে থাকা অবস্থাই মালিক উল-মুলক এর র্নিদেশে মালাকুল মউত(আযরাইল-আ:) তার জান কবয করলেন।বিধির বিধান না যায় খন্ডান। আল্লাহর কর্তৃক র্নিধারিত সময় ও স্থানেই প্রত্যেকের মৃত্যু হবে,তার কখনও ব্যতিক্রম হবে না।
মৃত্যু কখনও কামনা করা যাবেনা।আর আত্মহত্যা সেতো মহাপাপ। কাহার মৃত্যু কোন সময়ে,কোন হালাতে,কেন সংঘটিত হবে তা আলীমুল গায়েব আল্লাহই ভাল জানেন।কারন গায়েবের খবরতো একমাএ আল্লাহই রাখেন। লক্ষ্য করা গিয়েছে উত্তাল সাগরে জাহাজ ডুবিতে একটি পরিবারের সবাই মৃত্যু বরন করেছেন।কিন্তু বেচেঁ ছিল সেই পরিবারের শুধু অবুঝ শিশুটি। কোথাও দেখা গিয়েছে-ভয়ংকর ভূমি কম্পের ধ্বংস লীলায় একটি ভবনের সবাই মারা পড়েছেন। একমাএ অশতিপর বৃদ্ধটি বেচেঁ আছেন। এমনও দেখা গিয়েছে চলন্ত ট্রেইনের জানালার পাশে মা তার ছোট মানিককে নিয়ে রঙ্গ তামাসা করছেন। হঠাৎ করে তার হাত থেকে ছুটে শিশুটি জানালার বাইরে ছিটকে পড়েছে। সন্তানের শোকে বিহবল হয়ে সন্তানকে বাচাঁতে মাও ট্রেন থেকে বাহিরে ঝাঁপ দিয়েছেন। পরিনামে দেখা গিয়েছে যে মা মারা পড়েছেন, সন্তান বেচেঁ গিয়েছে। এমনি অজস্র ঘটনার উল্লেখ করা যেতে পারে। এসব ঘটনা হতেও স্পষ্ট ধারনা করা যায় যে, “রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে?”

৬ষ্ঠ পা: পর:

যেহেতু মৃত্যু অনির্বায তাই মৃত্যুকে সব সময় স্মরন রেখে উহাকে বরন করে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হযরত নূহ(আ:) এর আমলে মানুষের গড় আয়ূ ছিল ৯০০-১০০০ বৎসর। একদা নূহ(আ:) এক বৃদ্ধার ক্রন্দনধ্বনি শুনতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞাস করলেন.“বুড়িমা ! আপনি কাঁদছেন কেন? বুড়িমা র্আতনাদ করে বললেন,“ হায়রে হায়! আল্লাহ আমার নাবালক ছেলেকে নিয়েগেল।” তখন নূহ (আ:) জানতে চাইলেন ছেলিটির বয়স কত। প্রতি উওরে বুড়িমা বললেন “ মাএ ২০০ বৎসর।” নূহ (আ:) বললেন, শুনুন বুড়িমা আমাদের সামনে আখেরী জামানা রয়ে গিয়েছে। সেই জামানার নবী করিম (সা:) এর উম্মতের আয়ূ হবে মাএ ৬০-৭০/৭০-৮০ বৎসর। এই কথা শুনে বুড়িমাতো হতবাক! বুড়িমা বললেন, তাহলে তারা বোধহয় তখন কোন ঘর সংসারই করবেন না।
মানুষের এই সীমাবদ্ধতা জীবনে আল্লাহপ্রদও বিধিবিধান মোতাবেক জীবন পরিচালিত করে ইহকালের পরীক্ষায় উর্র্ত্তীন হয়ে পরকালের জীবনে প্রবেশ করার মধ্যে যে সুখ বোধ রয়েছে তা আল্লাহর প্রেমিক মোমেন ভিন্ন পরকাল বিমুখ বান্দারা হ্নদয়ঙ্গম করতে সক্ষম হবেন না। বেহেশতে প্রতিকাজে প্রতিক্ষনে যে অনাবিল সুখ বোধ রয়েছে পৃথিবীর প্রাপ্ত সুখে তার বিন্দুমাএও নেই। তাই মোমেন ব্যক্তি মৃত্যুর পরওয়ানা আসলে তা বরন করে নেওয়ার মধ্যেই র্সাথকতা খুজে পায়। কারো আয়ু বৃদ্ধির র্প্রাথনা আল্লাহ ইচ্ছে করলে মঞ্জুর করতে পারেন। মরন কখন হল,কিভাবে হল তা বড় কথা নয়। ভাবতে হবে মরন যেন ঈমানের সাথে(কালেমা তাইয়েবা পাঠে)হয়। ঈমানের সাথে মরন হলে পরকালের প্রতিটি ঘাঁঠি যেমন-কবর,হাশর,মিজান,ফুলছেরাত পার হওয়া সহজ হয়ে যাবে। কিন্তু মোমেন ব্যক্তির হাকিমুল হাকিম আহকামুল হাকিমীন আল্লাহ র্কতৃক র্পূব র্নিধারিত সময়ের মৃত্যুতেই সন্তুষ্ট থাকেন।
এ প্রসঙ্গে হযরত মূসা(আ:) ও মালাকুল মউত-এর একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে:-আল্লাহর নবী হযরত মূসা (আ:) অত্যন্ত উচুঁ স্তরের নবী ছিলেন। তিনি অত্যন্ত কড়া মেজাজের অধিকারী ছিলেন। আল্লাহতালা তাঁকে অনেক বাহ্যিক শক্তি ও দান করেছিলেন।
হাদীসের ভাষা অনুযায়ী আম্বিয়ায়ে কারাম জান্নাতের যুবকদের শক্তি রাখেন। হযরত মূসা (আ:) অত্যন্ত জালালী(কঠিন) স্বভাবের ছিলেন।পাথরকে আঘাত করার ঘটনা থেকে তা সহজেই অনুমান করা যায়।
আসছে বাকী কথা আগামীকাল……..

লেখক: চেয়ারপারসন-আমাদের-ব্রাক্ষণবাড়িয়া.কম
উপদেষ্টা-তিতাস-র্বাতা
জীবন সদস্য-বাংলা একাডেমী।
সভাপতি-কৃষ্ণনগর আ: জব্বার উচ্চ-বিদ্যালয় পরিচালনাপদে
নবীনগর,ব্রাক্ষণবাড়িয়া।