,

চট্টগ্রামে ২০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩

news-image

চট্টগ্রামের সীতাকুণ্ডু উপজেলায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ছয় হাজার ৮০০ ইয়াবা ও মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। উপজেলার সলিমপুর পাকা রাস্তার মাথা এলাকা থেকে শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন : কক্সবাজার টেকনাফের মনু মিয়া (৬৮), নুরুল আমিন (১৮) ও মাহমুদ উল্লাহ (২০)। সীতাকুণ্ডু বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ শহিদ উল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বার আউলিয়া এলাকায় গাড়িটিকে থামাতে বলা হয়। এ সময় চালক গাড়িটি না থামিয়ে সেটি ঘুরিয়ে চট্টগ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন মাইক্রোটিকে ধাওয়া করে সলিমপুর পাকা রাস্তার মাথা এলাকা থেকে আটক করা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি