বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাউন্ট ফুজিতে হচ্ছে ওয়াইফাই জোন

news-image

পর্বতারোহণ মানেই জনজীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থার আওতার বাইরে। তাই দেশটির সর্বোচ্চশৃঙ্গ মাউন্ট ফুজিতে আরোহণকারীদের বিনামূল্য ওয়াইফাই সুবিধা চালু করতে যাচ্ছে জাপান। সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৩৮৯ ফুট উঁচু এ আগ্নেয় পর্বতে এ সুবিধা চালু হবে আসছে গ্রীষ্মেই। জাপানের টেলিকম জায়ান্ট এনটিটি ডোকোমো এবং সরকারি সংস্থা ইয়ামানাশি ও শিজুওকার সহযোগিতায় দেশটির পর্বতটির ৮টি স্থানে ও ৩টি কটেজে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু হবে। এতে এর চূড়াতেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন পর্যটকরা। দেশটির ট্যুরিজম বোর্ডের আশা, এ পরিসেবা চালুর পর পর্যটকরা খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি ও পর্বতারোহণের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন। এছাড়া এটি আবহাওয়া বার্তা, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং নিরাপদে থাকার ব্যাপারেও পর্বতারোহীদের সাহায্য করবে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পে (১৭ হাজার ফুট উচ্চতায়) বিনামূল্যে ওয়াইফাই সংযোগ চালু হয় ২০১০ সালে। আর উত্তর মেরুতে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে ২০০৫ সাল থেকে। প্রতিবছর কমপক্ষে ৩ লাখ মানুষ মাউন্ট ফুজিতে আরোহণ করে। এ সক্রিয় আগ্নেয়গিরিতে শেষ অগ্ন্যুৎপাত হয়েছে ৩০০ বছর আগে। কিন্তু প্রতিবছরই পর্বতারোহীরা এর রুক্ষ চারণভূমির ওপর পড়ে আহত হয়। গিজোম্বোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে বিশ্বের পর্যটন মানচিত্রে জাপানের জনপ্রিয়তা ক্রমশই বেড়েছে। তাই পর্যটকদের আর্কষণ করতেই এ পরিসেবা চালুর সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে জাপান বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীর নিরীখে রয়েছে তৃতীয় স্থানে। সূত্র: মেইল অনলাইন

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে