,

মন্ত্রিপরিষদে আরও পরিবর্তনের ইঙ্গিত অর্থমন্ত্রীর

news-image

 
মন্ত্রিপরিষদে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  শুক্রবার সকালে সিলেটে নবনির্মিত কাজিরবাজার সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ ইঙ্গিত দেন। মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হাত দিয়েছেন, তখন দেখা যাক কী হয়। একটু পুনর্গঠন হবে, তবে কীভাবে হবে বলা মুশকিল।' মুহিত বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ। হাসির ছলে তিনি বলেন, মন্ত্রী ছাড়াই এ মন্ত্রণালয় অনেক দিন চলছিল। এই পরিবর্তনে সরকার বা দলে কোনো প্রভাব আসবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।
মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়া হলেও সৈয়দ আশরাফুল দলীয় পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন দলের উপদেষ্টা পরিষদের বর্ষীয়ান এই সদস্য। সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আগে থেকে তিনিসহ ৬-৭ জন জানতেন বলে উল্লেখ করেন আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের এই পরিবর্তনে স্থানীয় সরকার মন্ত্রণালয় আরও গতিশীল হবে। দলের সাধারণ সম্পাদক হওয়ার সময় সৈয়দ আশরাফুলকে দপ্তরবিহীন মন্ত্রী করার একটি প্রস্তাব আগেই ছিল বলে জানান অর্থমন্ত্রী।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী এতদিন পর ওই প্রস্তাব বাস্তবায়ন করেছেন। কাজিরবাজার সেতুর উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, দু'পাশের রাস্তার কাজ শেষ হলেই সেতুটি উদ্বোধন করা হবে। এদিকে সিলেট সিটি করপোরেশনের সম্পাদিত কাজ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন অর্থমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ