,

জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

news-image

জয়ের লক্ষ্যে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে প্রোটিয়ারা। ১৯ রানের জন্য লড়ছেন প্লেসি ও রুশো। ষষ্ঠ ওভারে  দক্ষিণ আফ্রিকা ওপেনার হাশিম আমলাকে সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় স্পেলে নাসিরের শিকার হন ডি কক। এর আগে  মিরপুরে বাংলাদেশের বিপক্ষে  সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেকে হ্যাটট্রিক নৈপুণ্য দেখান প্রোটিয়া পেসার রাবাদা । চতুর্থ ওভারে টানা তিন বলে রাবাদা তুলে নেন তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদুল্লাহর উইকেট। তিন জনই উইকেট খোয়ান ব্যক্তিগত ‘০’ রানে। ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭/৩। ওপেনার  সৌম্য সরকার ২৭ বলে ২৭ রান করে খেই হারান রাবাদার পেসে। চতুর্থ উইকেটে সর্বোচ্চ ৫৩ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিকুর রহীম। মুশফিক ৩৮ বলে ২৪ রানে আউট হন। ওয়ানডে অভিষেকে বল হাতে হ্যাটট্রিকের  মাত্র  দ্বিতীয় নজির এটি। আগের ঘটনাটি বাংলাদেশের স্পিন তারকা তাইজুল ইসলামের। গত বছর ঢাকায় ওয়ানডে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন বাঁ-হাতি স্পিন তারকা তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশ হয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা