,

সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী সউদ আল-ফয়সাল আর নেই

news-image

সৌদি আরবের যুবরাজ সৌদ আল-ফয়সাল ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মধ্যরাতের পর সৌদি আরবের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম তার মৃত্যুর খবর ঘোষণা করে। প্রাথমিকভাবে, প্রয়াত যুবরাজের মৃত্যুর কারণ জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য দিয়েছেন। দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্বে দীর্ঘতম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার রেকর্ড ছিল জনপ্রিয় এ রাজনীতিকের। ১৯৭৫ সালে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এ বছরের ২৯শে এপ্রিল স্বাস্থ্য-সমস্যার কারণে অবসর নেন সৌদি আরবের এ যুবরাজ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন সউদ আল-ফয়সাল। সম্প্রতি গত কয়েক বছরে কয়েকবার সউদ আল-ফয়সালের পিঠে অস্ত্রোপচার করা হয়। ফলে, হাঁটার জন্য তিনি ছড়ি ব্যবহার করতেন। অন্যান্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন তিনি। অবসর নেয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাকে অভিবাদন জানিয়ে বলেছিলেন, সউদ আল-ফয়সাল শুধু বিশ্বের দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালন করা পররাষ্ট্রমন্ত্রীই নন, তিনি সবচেয়ে জ্ঞানী বা বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও অন্যতম। এদিকে বর্ণাঢ্য ক্যারিয়ারের এ শীর্ষ রাজনীতিকের জীবনাবসানে সৌদি রাজপরিবার ও সৌদি আরবজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা