,

রাজশাহীতে প্রশিক্ষণে অসুস্থ ১১ পুলিশ

news-image

ইফতারের সময় কঠোর প্রশিক্ষণে অংশ নিয়ে রাজশাহী রিজার্ভ ফোর্স পুলিশের (আরআরএফ) ১১ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুই প্রশিক্ষককে প্রশিক্ষণের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া দুই প্রশিক্ষক হলেন-  উপপরিদর্শক (সশস্ত্র) মোর্সেদ আলম ও সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) সেতাউর রহমান।বৃহস্পতিবার দুপুরে রাজশাহী রিজার্ভ পুলিশ ফোর্সের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুন্নাহার জানান, পুলিশের ওই ১১ জনের অসুস্থ হওয়ার বিষয়টি তদন্তে রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বুধবার ইফতারের আগে প্রশিক্ষণে অংশ নিয়ে ১১ পুলিশ অসুস্থ হয়ে পড়েন। ইফতার শেষে তাদের পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। অসুস্থরা হলেন- পুলিশ কনস্টেবল হারুন অর রশিদ (২১), মোহাম্মদ রাফিউল্লাহ (২০), জয় মাহামুদ (২০), মেহেদী হাসান (২২), আজম হোসেন (২০), আমিরুল ইসলাম (২০), জাহাঙ্গীর হোসেন (২০), মো. শহীদুল্লাহ (২০), সেলিম (২০), ফিরোজ (২০) ও সাইফুল ইসলাম (২০)। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের ফিরিয়ে আনা হয়।  বর্তমানে তারা সুস্থ আছেন পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই পুলিশ সদস্যের হাতাহাতিকে কেন্দ্র করে শাস্তি হিসেবে তাদের ইফতারের সময় কঠোর প্রশিক্ষণ করানো হয়। রোজা থাকা অবস্থায় কঠোর প্রশিক্ষণে অংশ নিয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।  
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে