,

গার্লফ্রেন্ড বালিশের জনপ্রিয়তা বাড়ছে

news-image

গার্লফ্রেন্ডের নরম কোলে মাথা রেখে ঘুমানোর ভার্চুয়াল তৃপ্তি পেতে জাপানিরা গার্লফ্রেন্ড পিলো বা বালিশের প্রচলন ঘটিয়েছিল। হালে এই বালিশের পালে জনপ্রিয়তার হাওয়া লেগেছে বেশ জোরে। এটা তুলা বা পালক ভরা বালিশ নয়। পলিইউরোথিন দিয়ে তৈরি এক ধরনের হালকা কুশন। ২০০৫ সালে জাপানের ট্রান করপোরোশন এই বালিশ প্রথম বাজারজাত করে। তখন বালিশটির বিপণন করতে গিয়ে হয়েছিল, যারা চিরকুমার বা একাকী থাকেন তাদের জন্য এই বালিশ আদর্শ বিবেচিত হতে পারে। কিন্তু হালে দেখা যাচ্ছে, বিবাহিতই বলুন আর অবিবাহিতই বলুন, জাপানিরা গার্লফ্রেন্ড বালিশে অভ্যস্থ হয়ে গেছে। জাপান ট্রেন্ড শপ আর আমাজন শপে অনলাইনে এই বালিশের কাটতি অবিশ্বাস্য। জাপানিরা এখন বন্ধুকে নানা উৎসবে উপহার হিসেবে গার্লফ্রেন্ড বালিশ উপহার দিয়ে ধন্য হয় এবং তৃপ্তি পায়। এটা ঠিক, মানবজীবনের দৈনন্দিন জীবনযাত্রায় বালিশ একটি অতি প্রয়োজনীয় অথচ স্বল্প আলোচিত উপাদান, যা সাধারণত ঘুমানোর সময় মাথায় সাপোর্ট দিতে ব্যবহƒত হয়। অবশ্য অলঙ্করণময় বালিশ কমফোর্ট বা সাপোর্টের জন্য নয়, ঘরের ভেতরের শোভা বাড়ানোই এটার উদ্দেশ্য। কিন্তু স্বস্তিদায়ক ঘুম পেতে হলে যে বালিশ চাই।কিন্তু গার্লফ্রেন্ড বালিশ আবিষ্কারের পর জাপানিরা প্রমাণ করলো বালিশের উপযোগিতা মানবজীবনে ধারণার চেয়ে একটু বেশি। সভ্যতার ঊষালগ্নেই বালিশের প্রয়োজনীয়তা মানুষ উপলব্ধি করতে পেরেছিল। প্রাচীন বালিশ সাধারণত খড় বা পাথর দিয়ে তৈরি হতো। এটা অস্বস্তিকর হলেও মানুষ দীর্ঘকাল তা-ই ব্যবহার করেছে। বর্তমানে খড় বা পাথরের বালিশ আর নেই। তুলার তৈরি বালিশের প্রাধান্য এখন বেশি। অবশ্য আর্থিক সঙ্গতিপন্নরা পাখির গরম পালক বা রোম দিয়ে তৈরি বালিশ ব্যবহার করেন। কৃত্রিম আঁশের তৈরি বালিশের প্রচলনও বেড়ে গেছে। তবে সবাইকে ছাপিয়ে উঠেছে জাপানের গার্লফ্রেন্ড বালিশ। এখানেই শেষ নয়, হাতের আলতো ছোঁয়ায় এই গার্লফ্রেন্ড বালিশ কথাও বলে ওঠে প্রেয়সীর আবেগে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে