,

আখাউড়ায় কিশোরী গণধর্ষণের শিকার

news-image

জেলার আখাউড়া উপজেলায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রবিন (২০) নামে এক অটোরিকশা চালককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাকে আখাউড়া থানা পুলিশে সোপর্দ করা হয়। রবিন উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর থেকে অটোরিকশায় করে এক কিশোরী তার ভাইয়ের শ্বশুড়বাড়ি আখাউড়ার বাউতলা যাচ্ছিল।  পথে অটোরিকশা চালক রবিন তাকে কৌশলে উপজেলার সীমান্তবর্তী উমেদপুর গ্রামে নিয়ে যায়। এ সময় ভয় দেখিয়ে ওই কিশোরীকে মো. জামাল মিয়া (২৩), ইয়ামিন মিয়া (১৮), জুনায়েত (১৯) ও অজ্ঞাত এক ব্যক্তি (৫০) সেনারবাদী এলাকায় একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনতে পেয়ে আখাউড়া আইসিপি বিওপির সদস্যরা এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার সহযোগিতায় বিজিবি সদস্যরা এ ঘটনায় সহায়তাকারী রবিনকে আটক করে। বৃহস্পতিবার সকালে সাতজনকে আসামি করে ওই কিশোরী আখাউড়া থানায় মামলা করেছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মফিজ উদ্দিন ভূঁইয়া আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানে হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা