,

‘যাত্রীসেবা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে’

news-image


রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রা নির্বিঘ্ন করতে সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে যাত্রীদের খোঁজ-খবর নিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীরা যাতে ভালভাবে বাড়ি যেতে পারেন সেজন্য রেলের যত লোকবল আছে সবাইকে কাজে লাগানো হয়েছে। এই জন্য কোনো স্টাফ এবং ট্রেনের অফডে নেই। তিনি বলেন, এবার সিডিউল বিপর্যয় যাতে না ঘটে সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি জানান, এবার সংরক্ষিত টিকিট থাকবে মোট ৩৫ শতাংশ। এর মধ্যে ভিআইপিদের জন্য ৫ শতাংশ, স্টাফদের জন্য ৫ শতাংশ এবং ই-টিকিটিং ২৫ শতাংশ। আর ফিরতি টিকিট বিক্রি করা হবে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা