,

দেশে ফিরতে চান মালালা

news-image

শান্তিতে নোবেলজয়ী নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই তার নিজ দেশ পাকিস্তানে ফিরতে চান। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে গতকাল বুধবার তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তাদের অনলাইনের এ খবর প্রকাশ করেছে। বুধবার নওয়াজ শরিফ ও মালালা নরওয়ের রাজধানী অসলোতে বৈঠক করেন। দুজনের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বৈঠক। এ দিন অসলোতে জাতিসংঘ আয়োজিত শিক্ষা সম্মেলনে যোগ দেন তারা। বৈঠক শেষে মালালা সাংবাদিকদের জানান, ‘প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আমাকে কথা দিয়েছেন, আমি যদি পাকিস্তানে যেতে চাই সরকার তাকে সমর্থন করবে।’ মালালা বলেন, ‘আমার দেশ আমার জন্য সব সময়ই আছে। আমি মনে করি, একজন পাকিস্তানি হিসেবে আমার দায়িত্ব দেশে ফিরে যাওয়া, দেশের মানুষের জন্য কাজ করা।’  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা