,

উচ্ছেদকারীদের রেখেই ফের দখল

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে সড়ক ও জনপথের উচ্ছেদকারী কর্মকর্তাদের এলাকায় রেখেই ফের দখল কাজ শুরু করে দখলবাজরা। গতকাল দুপুরে উপজেলার কালিকচ্ছ এলাকায় এ ঘটনা ঘটে। সরজমিনে দেখা যায়, অতি সম্প্রতি সরাইল- নাসিরনগর সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানে সওজের জায়গা থেকে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ঘুড়িয়ে দিয়েছিল কর্তৃপ্ক্ষ। সেই জায়গায় আবার অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে অবৈধ দখলদাররা। গতকাল দুপুরে জেলা সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আমির হোসেনের নেতৃত্বে ফের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় বেশ কয়েকটি দোকান নিজেরাই সরিয়ে নেন দখলদাররা। কিছু দোকান সরিয়ে ভিট গর্ত করে দেন সওজের লোকজন। পরে সওজের লোকজন গাড়িতে উঠে বসার আগেই ফের বাঁশ ও পলিথিন দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কাজে ব্যস্ত হয়ে পড়েন দখলদাররা। আর এক অপরকে বলতে থাকেন ‘ইউএনও চেয়ারম্যান অফিসে আছেন। তিনি যাওয়ার পর বাকি কাজ করিও। আরে আগের মত সওজের হুমায়ুনকে কিছু টাকা দিলেই আবার দখল করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা