,

ঘুষ না পেয়ে নারী গায়ে আগুন দিয়ে হত্যা করল পুলিশ

news-image

 ঘুষ না দেয়ায় এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেয় পুলিশ। একদিন মৃত্যুর সঙ্গে লড়ে মঙ্গলবার নিহত হয় ওই নারী। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যকে বহিস্কার করা হয়েছে। উত্তর প্রদেশের সিনিয়র পুলিশ অফিসার আবদুল হাকিম বলেছেন, সোমবার বারো বানকি শহরে এ ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী নিতু দিবেদীর স্বামী বেশ কিছুদিন আগে গ্রেফতার হয়েছিল। তাকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে এসেছিলেন দিবেদী। মৃত্যুর আগে দিবেদী বলেন, নিজের স্বামীকে ছাড়ানোর বিষয়ে পরামর্শ চাইতে গেলে এক লাখ রুপি ঘুষ চায় পুলিশ। কিন্তু তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানালে লম্বা বাকবিত-া হয়। এরপরই পুলিশ সদস্য রাগে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধারের আগে ৮০ ভাগ শরীরই পুরে যায়। তবে পুলিশ ঘটনাটি অস্বীকার করে বলেছে, ওই নারী নিজেই নিজের গায়ে আগুন ধরায়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা