,

লাক্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ!

news-image

‘লাক্স কিনে জিতে নিন সুরভিত সোনার লকেট’ এই স্লোগানে ইউনিলিভার বাংলাদেশ’র পণ্য গায়ে মাখা সাবান লাক্স এর বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত একটি রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ওই বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিলিভার কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৪ (বি) ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, পুলিশের মহা পরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে। আইন অনুযায়ী এ ধরনের বিজ্ঞাপন প্রচার ‘নিষেধ’ উল্লেখ করে তা বন্ধের নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মতিন রবিবার এই রিট আবেদন করেন। ইউনিলিভারের ওই বিজ্ঞাপন সম্বলিত একটি দৈনিক পত্রিকাও আবেদনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। আদালতে এ বিষয়ে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আদেশের পর তৌহিদুল ইসলাম বলেন, “পণ্যবিক্রির জন্য প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। দণ্ডবিধির ২৯৪ (বি) ধারায় বলা আছে এ ধরনের বিজ্ঞাপন প্রচার দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে ৬ মাসের জেল ও জরিমানার কথাও বলা আছে।”

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ