,

ঈদের সময় নিজের নাটকগুলো দেখব

news-image

সাবিলা নূরঈদকে ঘিরে শিল্পীদের ব্যস্ততা কেমন হয়ে থাকে, তা এবার ভালোই আঁচ করতে পারছেন সাবিলা নূর। গত ঈদে মাত্র একটি নাটকে কাজ করেছিলেন। কিন্তু এবার থাকছে তাঁর পাঁচটি নাটক। এই এক বছরে শুধু সাবিলার নাটকের সংখ্যাই বেড়েছে, নাকি বেড়েছে অভিনয় নিয়ে তাঁর সচেতনতাও? এক বছরের হিসাব-নিকাশ নিয়ে কথা বললেন তিনি—
গত ঈদে আপনার একটি নাটক প্রচার হয়েছিল। এবারের ঈদে খবর কী? গত বছরের নাটকটির নাম ছিল ইউটার্ন। ঈদে আমার প্রথম নাটক ছিল এটি। তবে এবার বাকরখানি, সিকান্দার বক্স এখন রাঙামাটিতে, টিনটিন, বিয়ের কয়েক দিন আগে ও চুপ। এর মধ্যে কোনো কাজ করতে গিয়ে কি আলাদা করে খাটতে হয়নি? হয়েছে। বাকরখানি  নাটকের জন্য বেশ খাটতে হয়েছে। নাটকে আমি বিজলী নামে পুরান ঢাকার একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাকে এই চরিত্রের জন্য ঢাকাইয়া ভাষায় কথা বলতে হয়েছে। কিন্তু এভাবে কথা বলায় তো আমি অভ্যস্ত নই। তাই পরে ইউটিউব দেখে দেখে ঢাকাইয়া ভাষায় কথা বলা শিখেছি। নাটকের সেটেও অনেকের সঙ্গে কথা বলে ঢাকাইয়া ভাষা আয়ত্ত করেছি।
টেলিভিশনে কি নিজের এই ঈদের নাটকগুলো দেখবেন? অবশ্যই। এবার আমার অভিনীত এতগুলো নাটক প্রচার হবে। আমার খুব ভালো লাগছে। ঈদের সময় বাসায় বসে বসে নিজের নাটকগুলো তো দেখবই।
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা নেই? আছে। তবে এখনই না। এর মধ্যে কয়েকজন পরিচালক ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমি রাজি হইনি। এত কাজের ফাঁকে সাবিলার ব্যক্তিজীবন কেমন কাটছে? নর্থ সাউথবিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি। দ্বিতীয় সেমিস্টার চলছে। কাজের বাইরে পড়ালে খাকে সবচেয়ে বেশি প্রাধান্য তো দিতেই হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে