,

এবার ‘ম্যাডাম ফুলি ২’

news-image

সিমলা১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রী সিমলার প্রথম ছবি ম্যাডাম ফুলি। প্রায় ১৬ বছর পর তৈরি হতে যাচ্ছে এই ছবির দ্বিতীয় কিস্তি ম্যাডাম ফুলি ২। সোমবার বিষয়টি নিশ্চিত করলেন ছবির পরিচালক আশিকুর রহমান। প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও নাম–ভূমিকায় থাকছেন সিমলা। সঙ্গে নতুন মুখ দেখা যেতে পারে। আশিকুর রহমান জানান, ৫ জুলাই ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ও সিমলার চুক্তি স্বাক্ষর হয়েছে। তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে ছবিটির কাজ শুরুর পরিকল্পনা করছি। আপাতত চিত্রনাট্য লেখাসহ অন্যান্য কাজ গুছিয়ে আনছি।’ ম্যাডাম ফুলি ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন সিমলা। ওই ছবির নির্মাতা ছিলেন শহীদুল ইসলাম খোকন। অবশ্য দ্বিতীয় কিস্তির নির্মাতা হিসেবে তিনি এফডিসিতে নামও তালিকাভুক্ত করেছিলেন এ বছরের এপ্রিলে। এ তথ্য জানিয়ে সিমলা বলেন, ‘খোকন ভাই এখন অসুস্থ। সিনেমা বানানোর মতো অবস্থা নেই। তাই আশিক দায়িত্বটি নিয়েছেন।’ এ ক্ষেত্রে শহীদুল ইসলামের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তাঁর স্ত্রী জয় ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে