বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা!

news-image

প্রিয়াঙ্কা চোপড়ামানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিছুতেই বের হতে পারছেন না এ অবস্থা থেকে। অভিনয়, গানের অ্যালবাম আর পণ্য প্রচারের কাজ করতে করতে এক্কেবারে হাঁপিয়ে উঠেছেন। তাই দীর্ঘশ্বাস ছেড়ে বলেই ফেললেন, ‘ভীষণ ক্লান্ত লাগছে। ঘুমাতেও পারছি না।’ শুধু তা-ই নয়, নিজের এই দুরবস্থা নিয়ে দিলেন এক ভীতিকর তথ্য। তাঁর এই অবস্থা হয়েছে বাজিরাও মাস্তানি ছবির সেটে। ওই ছবিতে তাঁকে অভিনয় করতে হয়েছে মানসিক আঘাতে পর্যুদস্ত এক নারীর ভূমিকায়। চরিত্রের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন ঠিকই। কিন্তু এখন আর বের হতে পারছেন না। প্রিয়াঙ্কার মতে, এটি একটি জটিল চরিত্র। এই চরিত্র তাঁকে ভীষণভাবে আঁকড়ে ধরেছে। তা ছাড়া পশতু ভাষাটাও খানিকটা রপ্ত করতে হয়েছে তাঁকে। পরিচালক সঞ্জয়লীলা বানশালীর সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি নয়। এর আগেও তিনি অভিনয় করেছিলেন বানশালী প্রযোজিত মেরি কম ছবিতে। প্রিয়াঙ্কার হাতে আছে গঙ্গাজল-২ এর কাজ। আছে আরও এক নতুন ছবি মিস্টার চাল্লু। তবে এই ছবিটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তাঁকে তো আগে বেরিয়ে আসতে হবে বিপর্যস্ত মানসিক অবস্থা থেকে, বাদবাকি কাজ হবে এরপর।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা