,

পারিশ্রমিক দ্বিগুণ করলেন কঙ্গনা

news-image

কঙ্গনা রানাউতএকের পর এক ব্যবসাসফল ছবি উপহার দেওয়ায় বলিউডের নির্মাতা ও প্রযোজকদের কাছে কঙ্গনা রানাউতের এখন দারুণ চাহিদা। বিষয়টি আঁচ করতে পেরেই কি না কে জানে, দর বাড়িয়ে দিয়েছেন কঙ্গনা। একলাফে তিনি তাঁর পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। এখন থেকে ছবিপ্রতি ছয় কোটি রুপি পারিশ্রমিক নেবেন এই ‘কুইন’ তারকা। এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি আয় করা বলিউডের ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। আর গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘কুইন’। নারীকেন্দ্রিক দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। কিন্ত ছবি দুটির ব্যবসায়িক সাফল্যের তুলনায় কঙ্গনার পারিশ্রমিকরে অঙ্কটাকে নগণ্যই বলা যায়। দুটি ছবিতেই মাত্র তিন কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। গত বছর ‘কুইন’ ছবিতে অভিনয় করে বাজিমাত করেন কঙ্গনা। বক্স অফিস সাফল্যের পাশাপাশি ছবিটি তাঁকে এনে দেয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ বছরও দারুণ ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন কঙ্গনা। গত মে মাসে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ছবিটি এরই মধ্যে ভারত ও ভারতের বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০ কোটি রুপি ঝুলিতে ভরেছে। এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি আয় করা ছবি এটিই। বলিউডে নারীকেন্দ্রিক ছবির চাহিদা, জনপ্রিয়তা ও সাফল্যের হার আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। তার প্রমাণ রেখেছে মাধুরী দীক্ষিতের ‘গুলাব গ্যাং’, প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’, কঙ্গনা রানাউতের ‘কুইন’ কিংবা আনুশকা শর্মার ‘এনএইচ টেন’-এর মতো ছবিগুলো। তবে নারীকেন্দ্রিক ছবির ব্যবসায়িক সাফল্যের দিক বিবেচনা করলে কঙ্গনার ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ ভিন্ন মাত্রাই যোগ করেছে বলা যায়। 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা