,

রণবীরের জন্মদিনে লন্ডনে দীপিকা

news-image

রণবীর সিং-দীপিকা পাড়ুকোনগতকাল ৬ জুলাই ছিল রণবীর সিংয়ের ৩০তম জন্মদিন। কাছের বন্ধুদের নিয়ে জন্মদিন উদ্‌যাপনের পরিকল্পনা করলেও সে অনুষ্ঠানে থাকতে পারবেন না দীপিকা পাড়ুকোন-এমন খবরই প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যমগুলো। তবে শেষ পর্যন্ত জন্মদিনে ঠিকই প্রেমিক রণবীরকে সঙ্গ দিয়েছেন দীপিকা। তা-ও আবার লন্ডনে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, ৬ জুলাই সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রেমিকা ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলে জন্মদিন উদ্‌যাপনের জন্যই রণবীরের এই লন্ডন সফর। ‘বাজিরাও মাস্তানি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রণবীর। প্রচণ্ড পরিশ্রম করে কাজ করছেন তিনি। কাজের প্রতি তাঁর নিষ্ঠা দেখে মুগ্ধ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালী। এ জন্য জন্মদিনের উপহার হিসেবে ছবির শুটিং শিডিউল থেকে রণবীরকে চার দিনের ছুটি দেন বানশালী। রণবীর এই ছুটিকে পুরোপুরি কাজে লাগিয়ে জন্মদিন উদ্‌যাপনের জন্য পরিবারের সদস্যদের নিয়ে লন্ডন উড়াল দেওয়ার পরিকল্পনা করেন। ৬ জুলাই সকালে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামেন। সেখানে রণবীরের সঙ্গে দীপিকাকেও দেখতে পান এই জুটির ভক্তেরা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা