,

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

news-image

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আরো ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার চাঁনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে কুমিল্লা থেকে নোয়াখালীগামী উপকূল পরিবহন ও কুমিল্লা অভিমুখী ওষুধ পরিবহনের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মো. লুত্ফুর রহমান জানান, আহতদের উদ্ধার করে তাত্ক্ষণিকভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে