,

কুমিল্লায় অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেফতার

news-image


জেলার চৌদ্দগ্রাম উপজেলায় একটি পিস্তল, দেশীয় কিছু অস্ত্র ও ইয়াবা বড়িসহ ফজলে রাব্বি (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাব্বি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের বাসিন্দা।সোমবার রাতে উপজেলার খিরনশাল বাজার থেকে ১০ পিস ইয়াবা বড়িসহ রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার দুপুরে পুলিশ দ্বিতীয় দফায় খিরনশাল বাজারে রাব্বির বাবার মালিকানাধীন বন্ধ দোকান অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল, বিভিন্ন সাইজের চারটি ছোরা ও ছেনি উদ্ধার করে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, রাব্বি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও তিনি একাধিক মামলার আসামি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা