,

ঈদ আনন্দমেলায় ফেরদৌস ও জয়া

news-image

এবারের ঈদ আনন্দমেলায় একটি গানের কোলাজে অংশ নিলেন অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী জয়া আহসান। এর আগে তারা ‘গেরিলা’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম কোনো টিভি অনুষ্ঠানে এ ধরনের পারফরম্যান্সে একসঙ্গে অংশ নিলেন। ফেরদৌস ও জয়া অভিনীত ভিন্ন ভিন্ন চলচ্চিত্র থেকে তিনটি গান নিয়ে একটি মেডলি করা হয়েছে। সেই মেডলির ওপর কোরিওগ্রাফি সাজিয়ে মিউজিক ভিডিও তৈরি হয়েছে ‘আনন্দমেলা’য় প্রচারের জন্য। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন কৌশিক হোসেন তাপস। শিল্প নির্দেশনায় ফারজানা মুন্নি। ফেরদৌস বলেন, ‘জয়া সুঅভিনেত্রী। তার সাথে বেশ কিছু কাজ করা হয়েছে। তবে কখনোই একসাথে নাচ করিনি। এ অনুষ্ঠানে প্রথম আমরা একসাথে নাচলাম। আমাদের অভিনীত ভিন্ন ভিন্ন চলচ্চিত্র থেকে বাছাই করা হয়েছে গানগুলো।’ জয়া বলেন, ‘এ অনুষ্ঠানের যিনি উপস্থাপক, তার অনুরোধেই কাজটি করেছি। আর সহশিল্পী হিসেবে ফেরদৌসের তো তুলনা নেই। কাজের ব্যাপারে তিনি ভীষণ সহযোগিতাপ্রবণ এবং আন্তরিক। পুরো কাজটি আমরা সবাই মিলে তদরকি করে তৈরি করেছি। আশা করছি এবারের ‘আনন্দমেলা’য় এটা একেবারেই নতুন কিছু হবে।’ ২৮ জুন বিটিভির ড্রামা অডিটরিয়ামে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। এবারের ‘আনন্দমেলা’ উপস্থাপনা করছেন আবেদ খান। এর আগে তিনি আরো তিনটি আনন্দমেলা উপস্থাপনা করেছেন। ‘আনন্দমেলা’ সমন্বয় করছেন এম এস রানা। প্রযোজনা করছেন মাহফুজা আক্তার।প্রচারিত হবে ঈদের রাতে।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা