,

আকৃতি বুঝে চোখ সাজবে কাজলে

news-image

লাইফস্টাইল ডেস্কনারীর সাজে প্রথমেই গুরুত্ব পায় চোখের সাজ। সেই সাজে কাজল বা আইলাইনার ছাড়া একেবারেই অসম্ভব। সমস্যা হয় তখনই যখন চোখের সঙ্গে মানানসই কাজল দিতে যাওয়া হয়। তারপর আবার সামনে আসছে ঈদ। পোশাকের সঙ্গে মানানসই কাজল দেয়াটা খুব জরুরি। নিজের সঙ্গে মানিয়ে মোটা করে চোখ আঁকলে ভালো লাগবে নাকি চিকন করে অথবা একটু টেনে দিলে ভালো লাগবে- তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়ে যান। তাই আজ শিখে নেবো চোখের আকৃতি অনুযায়ী কেমন কাজল মানানসই।

বাঁকা চোখ

বাঁকা আকৃতি অর্থাৎ সামনে একটু চোখা এবং শেষ কিনারার আগে একটু মোটা গড়নের চোখের আকৃতি হলে ভেতরের দিক থেকে কাজল দেয়া শুরু করতে হবে। চোখের শেষ কিনারায় গিয়ে একটু বেশি মোটা করে টেনে কাজল দিলে ভালো লাগবে। চোখের উপর এবং নিচের পাতায় কাজল দিয়ে দুই লাইনের মাথা ঠিক রাখুন, এতেই বেশ ভালো মানাবে।

গোলাকার চোখ

বেশ বড় আকারের গোল চোখের গড়নটা বেশ আকর্ষণীয়। এইধরনের চোখে উপরের পাতায় একেবারে কর্নার থেকে শুরু না করে একটু সরে এসে কাজল দেয়ার পদ্ধতিটি বেশি মানায়। চোখের বাইরের কিনারায় এসে কাজল মোটা করে একে দেবেন। চোখের নিচের পাতার মাঝামাঝি থেকে কাজল দিয়ে চোখের শেষ কিনারায় এসে মিলিয়ে দিন।

কোটরের গভীরের চোখ

চোখের কোটর একটু গভীরে হলে এমনিতেই চোখ ছোট দেখায়। তাই অনেক মোটা করে কাজল বা আইলাইনার দেয়া থেকে বিরত থাকুন। চোখের উপরের পাতার মাঝামাঝি থেকে যতোটা সম্ভব চিকণ করে আইলাইনার টানুন। চোখের নিচের পাতার পাপড়ির নিচ দিয়ে চিকণ করে আইলাইনার টেনে নিন। এতে চোখ খোলা ও বড় মনে হবে।

kajolচোখের উপরের পাতা ফোলা হলে

চাইনিজ, জাপানিজ কিংবা আমাদের দেশের উপজাতি যারা আছেন তাদের চোখের গড়ন মূলত এই ধরণের হয়ে থাকে। এমন চোখের উপরের পাতার কিনার থেকে চিকন করে আইলাইনার টেনে চোখের পাতার শেষ কিনারে মোটা করে আইলাইনার দিন। চোখের নিচের পাতায় একেবারেই লাইনার দেবেন না। চোখের পাপড়ি কার্ল করে দিন।

মুখের তুলনায় চোখ ছোট হলে

নাক ও মুখের তুলনায় চোখের আকৃতি ছোটো হলে উপরের পাতায় চিকন থেকে মোটা করে আইলাইন দিয়ে টেনে দিন। এবং চোখের নিচের পাতার মাঝামাঝি থেকে আইলাইনার শুরু করে শেষ কর্নারে উপরের পাতার আইলাইনারের সাথে মিলিয়ে দিন। চোখের ভেতরের কর্নারে নিচের পাতায় সাদা আইশ্যাডো, কাজল বা হাইলাইটার দিয়ে নিন।

মুখের তুলনায় চোখ বড় হলে

নাক ও মুখের তুলনায় চোখের আকৃতি বড় হলে উপরের পাতায় মোটা করে আইলাইন দিয়ে টেনে দিন। নিচের পাতায় পাপড়ির ভেতরের দিকে অর্থাৎ ওয়াটার লাইনে গাঢ় করে কাজল দিয়ে নিন। এতে চোখের আকৃতি একটু ছোটো দেখাবে যা মুখের সঙ্গে মানানসই হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা