,

সরাইলে অস্ত্রসহ কুখ্যাত আরিজ্জা ডাকাত গ্রেপ্তার

news-image

সরাইল প্রতিনিধিঃ সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে দূর্ধর্ষ কুখ্যাত আরিজ ওরফে আরিজ্জা (৩০) ডাকাতকে অস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের ধর্মতীর্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আরিজ্জা ডাকাত পুলিশের কাছে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। পুলিশ জানায়, আরিজ ডাকাত উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আবু সায়েদের ছেলে। সে আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য। তার রয়েছে সংঘবদ্ধ কয়েকটি ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় ভাড়ায় ডাকাতি করা তার পেশা। এ ছাড়া সময় সুযোগ বুঝে সে সরাইলের বিভিন্ন সড়কে যাত্রীবাহী পরিবহনে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। শুধু সরাইল থানায় তার বিরোদ্ধে ১৪টি ডাকাতি সহ মোট ১৯টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নিজেকে আত্মগোপন করে রেখেছে। পুলিশ ও আরিজকে গ্রেপ্তারের জন্য নানান কৌশল অবলম্বন করে আসছিল। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরন্তী এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে সরাইল থানার এস আই আবদুল আলীম ও এস আই বোরহান অভিযান চালিয়ে আরিজ্জা ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড কার্তুজ, ১৮,১৯,১৯ ও ২০ ইঞ্চি লম্বা ৪টি ছুঁড়া ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া তার সহযোগী ডাকাতদের সম্পর্কে পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে। সরাইল থানার । অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, আরিজ ডাকাত সরাইলের মানুষের কাছে একটি আতঙ্ক। গত কয়েক মাস ধরে তাকে গ্রেপ্তারের জন্য প্রাণপণ চেষ্টা করছি। তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষ স্বস্থ্যিও নিঃশ্বাস ফেলছে। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা