,

চীনে কুকুর খাওয়ার উৎসব শুরু

news-image

প্রতিবছরের মতো এবারও চীনে কুকুরের মাংস খাওয়ার উৎসব শুরু হয়েছে।দেশটির গুয়াংশি প্রদেশের ইউলিনে শুরু হয়েছে এই বাৎসরিক উৎসব। এবার উৎসবে ১০ হাজার কুকুর বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই উৎসবকে বর্বরতা উল্লেখ করে এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রাণি সংরক্ষণ অধিকারকর্মীরা। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে। চীনাদের কাছে কুকুরের মাংস খুবই প্রিয়। এ কারণে বাংলাদেশে চীনা জাহাজ আসলে জাহাজের নাবিকরা গোপনে স্থানীয়দের দিয়ে কুকুর ধরে নিয়ে খেয়ে থাকেন। এজন্য তারা প্রতি কুকুর বাবদ অর্থও খরচ করেন। অনেককে উপঢৌকন দিয়ে বিদায় করেন। চীনে উত্তরায়ন (২১ জুনের কাছাকাছি সময়) উপলক্ষে প্রতিবছর কুকুরের মাংসের উৎসব উদযাপন করে থাকে গুয়াংশির লোকেরা। এ বছর ১০ হাজার কুকুর বলি দিয়ে মাংস খাওয়ার উৎসব করা হচ্ছে। চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনের এক স্কুলশিক্ষক কিছু কুকুর কিনেছেন সেগুলো বলির হাত থেকে রক্ষা করার জন্য। বিষয়টি চীনা গণমাধ্যমে ফলাও করে প্রচার-প্রকাশ করা হয়েছে। সাত হাজার ইউয়ান দিয়ে ১০০টি কুকুর কিনেছেন তিনি। ইউলিনের অধিবাসী ও ব্যবসায়ীরা দাবি করেছেন, কুকুরগুলো বলি দেওয়ার সময় সতর্ক থাকা হয়, যেন তা দেখতে বর্বর মনে না হয়। অধিকারকর্মীরা এই উৎসব বন্ধের জন্য অনলাইনে ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছেন। উৎসব বন্ধের পক্ষে জনমত গড়ে তুলতে ৩৮ লাখ ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। চীন এবং বিদেশি সেলেব্রেটিরাও এই উদ্যোগের পক্ষে প্রচারে নেমেছেন। চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েইবোতে চীনা পপ স্টার চেন কুন এবং ইয়াং মি প্রচারের পক্ষে কথা বলেছেন। এ ছাড়া টুইটারে জনপ্রিয় ব্রিটিশ কমেডিয়ান রিকি গারভাইস এ উৎসব বন্ধের পক্ষে তার মতামত তুলে ধরেছেন। চীনের ফ্যান বিংবিং ও আরো কয়েকজন অভিনেতা মিলে একটি ভিডিওতে এই উৎসব বন্ধের আহ্বান জানিয়েছেন। এদিকে ইউলিনে কুকুর বিক্রির ধুম পড়ে গেছে। বিশাল হাট বসেছে। লোকজন চেহারা ও ওজন দেখে দরদাম করে কুকুর কিনছেন বলির উদ্দেশ্যে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা