,

তোতার অনুকরণ ক্ষমতার রহস্য উদঘাটন

news-image

হুমায়ূন আহমেদের সেই বিখ্যাত তোতার কথা নিশ্চয়ই মনে আছে। যার মাধ্যমে গণমাধ্যমে রাজাকারের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। নাটকে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তোতার দেয়া ডায়ালগটাও নিশ্চয়ই মনে আছে। জ্বি, 'তুই রাজাকার, তুই রাজাকার'। কথাগুলো বললাম তোতা পাখির অনুকরণ প্রিয়তা বোঝানোর জন্য। আর তোতার এই অনুকরণ ক্ষমতার পিছনের কারণ খুঁজে বেরে করতে অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি তোতাপাখি নিয়ে গবেষণা শুরু করে ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি তোতার কথা শেখার রহস্য আবিষ্কারের ঘোষণা দেন তারা। তোতা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখেছেন, এই পাখিটির ব্রেনে রয়েছে একটি বিশেষ অঞ্চল। যাকে বিজ্ঞানীরা বলছেন কোরস। এই কোরসই গোটা ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। কোরস থাকার কারণে কণ্ঠ নকলে ওস্তাদ তোতা। শুধু নকলই নয়, শব্দ শুনে তা মনেও রাখতে পারে। এর বাইরেও রয়েছে একগুচ্ছ shell বা outer ring। তোতার শব্দশিক্ষায় এই শেলগুলোর ভূমিকাও অনেক বড়। গবেষকরা বলছেন, অন্য পাখির তুলনায় তোতার ক্ষেত্রে এই শেলগুলো আকারে বড় হয়। আর এ কারণেই অনুকরণে পটু তোতা। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা