,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবতী খুন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নে এক যুবতী খুন হয়েছে। রবিবার ওই যুবতীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ জেলা মর্গে প্রেরন করেছে। নিহতের নাম জাহানারা বেগম (৩০)। পিতা জয়নাল আবেদীন, বাড়ি জিনদপুর ইউনিয়নের হুরুরা গ্রামে। গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবতীকে খুন করে জিনদপুর ধনিচা খেতের লাইলে ফেলে যায়। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে রাতেই থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, লাশের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত খুন বলে ধারনা করা হচ্ছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, খুনের কারন জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোন মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা