,

পণ্যের গুণমানের জন্য দায়ী নন অভিনেতা-অভিনেত্রীরা : প্রিয়াঙ্কা

news-image

ম্যাগি বিতর্কে বিজ্ঞাপনী প্রচারে অভিনেতা অভিনেত্রীদের জড়িয়ে পড়ার বিষয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এ প্রসঙ্গে বলেছেন, উৎপাদিত পণ্য স্বাস্থ্যের জন্য ভাল না খারাপ, তা নিশ্চিত করা একমাত্র সংস্থার দায়িত্ব। তিনি আরাে বলেছেন, পণ্যের বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের সময় যে সমস্ত আইনি প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, তা সত্যি কিনা, সেটা দেখার দায়ও সংস্থারই। আর যখন সংস্থাগুলি খোদ সরকারের অনুমোদনে চলে, তখন তো কোনােভাবেই অভিনেতা-অভিনেত্রীদের দোষী করা যায় না। প্রসঙ্গত, ৩২ বছর বয়সের প্রিয়াঙ্কা হলেন ইউনিসেফ-এর “শুভেচ্ছা দূত” বা “গুডউইল অ্যামবাসাডার”। ভোপালে রক্তাল্পতা প্রতিরোধ ও পুষ্টি সংক্রান্ত একটি আলোচনায় তাঁকে জাঙ্ক ফুড এবং একটি নির্দিষ্ট পণ্য নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিকতম বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। এরপর তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, এরপরেও কি বলিউড তারকারা জাঙ্ক ফুডের প্রচার করবেন? তিনি উত্তরে বলেন, যদি আমি জানতে পারি, সেই পণ্যটি খারাপ বা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তাহলে অবশ্যই আমি সেটির হয়ে প্রচার করব না। এমনকি সাধারণ মানুষ সে সম্পর্কে জানলে, তাদেরও সেই পণ্যের ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। এদিনের অনুষ্ঠানে প্রিয়াঙ্কা রক্তাল্পতার ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করেন। তিনি বলেন, এই প্রজন্মের যুবক-যুবতীরা কয়েকটি সহজ পদক্ষেপ মেনে চললেই এই রোগ মোকাবিলা করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা