,

সানি লিওনকে নিয়ে নিরাপত্তাহীনতা নেই তাঁর স্বামীর

news-image

সানি লিওন এখন ব্যস্ত আছেন এমটিভির ‘স্প্লিটসভিলা’-৮ম পর্বের শুটিং-এ। কেমন কাটল গোয়ায় শুটিং-এর দিনগুলো? সানি তো খুব খুশি ফিরে এসে। এমনকি সহঅভিনেতা রণবিজয়ের সঙ্গেও নাকি দেদার আড্ডায় কেটেছে দিনগুলো। ‘স্প্লিটসভিলা’ নিয়ে উচ্ছ্বসিত সানি বলেন, ‘আমি খুব মজা করেছি, প্রতিযোগীরা সকলেই এত ভালো ছিল! তাদের জন্যই কাজ করাটা খুব ইন্টারেস্টিং হয়েছে’। সুদর্শন রণবিজয়ের সঙ্গে কাজ করেও নাকি খুব ভালো লেগেছে সানি লিওনের। জানাচ্ছেন, রণবিজয় খুব এনার্জেটিক, মজার এবং তাঁর সঙ্গে কাজ করা নাকি খুবই সহজ। কিন্তু শোনা যাচ্ছে, সানির স্বামী ড্যানিয়েল নাকি রণবিজয় সম্পর্কে ঈর্ষা পোষণ করছেন? এই গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সানি জানাচ্ছেন, ‘রণবিজয়ের একটা খুব সুন্দর বউ আছে। ওদের দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। আমার স্বামী সবদিক থেকেই একজন খুব ‘সিকিওর’ মানুষ, সে কখনোই আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে না'। হ্যাঁ, স্বামী-স্ত্রীর কেমিস্ট্রি অটুট, তা তো বোঝাই যাচ্ছে।   

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা