,

ভিলেন হবেন শ্রদ্ধা

news-image

'আশিকি ২', 'এক ভিলেন' থেকে 'এবিসিডি ২'-সর্বশেষ তিন ছবিতেই রোমান্টিক চরিত্রে অভিনয় করে সফল হয়েছেন শ্রদ্ধা কাপুর। প্রথম দুই ছবির পর তৃতীয় ছবিও ১০০ কোটি রুপি ব্যবসা করা সিনেমার তালিকায় প্রবেশের অপেক্ষায়। ক্যারিয়ারের এই সুসময়ে সামনের সিনেমাগুলোতে নিজের চরিত্র নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শক্তি কাপুরের কন্যা বলেন, 'আরো বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি। সেটা যদি হয় কোনো নেতিবাচক চরিত্র তাহলে তো কথাই নেই।' শ্রদ্ধা এ মুহূর্তে ব্যস্ত 'রক-অন ২' ও 'ভাগি' ছবির কাজ নিয়ে। এর মধ্যে কোনটিতে তিনি নেতিবাচক চরিত্র করছেন তা না জানালেও 'আশিকি ২' তারকা বলেছেন শিগগিরই তাঁকে ভিলেনের চরিত্রে দেখা যাবে। এদিকে অভিনেত্রীর সঙ্গে গায়িকা শ্রদ্ধার জনপ্রিয়তাও বাড়ছে পাল্লা দিয়ে। 'এক ভিলেন' সিনেমার 'গলিয়া'র পর শ্রদ্ধার গাওয়া 'এবিসিডি ২' ছবির 'বেজুবান'-এর আনপ্লাগড ভার্সন এর মধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। জানা গেছে, পরের ছবিতেও শ্রদ্ধার গাওয়া গান থাকবে। শিগগিরই নিজের একক অ্যালবামেরও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ