,

সরাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং ৮ জন আহত হয়েছে।
শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকা এবং গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার উচালিয়াপাড়া মোড়ে পৃথক সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মঞ্জুর মিয়া-(৩৩) এবং শাহবাজ আলী (৫০)।
এলাকবাসী ও পুলিশ জানায়, শনিবার সকালে  কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে কন্সট্রাকশন ফার্মের মালামাল নিয়ে একদল নির্মাণ শ্রমিক ট্রাকযোগে সিলেটের জগন্নাথপুরে যাবার পথে সরাইল উপজেলার কুট্টাপাড়া নামক এলাকায় পৌছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মঞ্জুর মিয়া ঘটনাস্থলে মারা যায়। আহত হয় নির্মান শ্রমিক আজমত আলী (৩২), আবদুল হালিম (২৯), জাকির হোসেন (২০), ইসরাফিল (২৫), আবুল কালাম (৩৫), কামাল হোসেন (৩৫), সুজন (১৯) ও আশরাফুল-(৩৩)। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অপরদিকে গত শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড়ে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাক চাপায় শাহবাজ আলী নামক এক পথচারী নিহত হয়। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা