মুরতাদ লতিফের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল দেশ
স্ব-ঘোষিত মুরতাদ লতিফের জামিনে মুক্তির প্রতিবাদ এবং তাকে পুনঃ গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাসূল (সা.) প্রেমিক ইসলামী জনতা গতকাল বাদ জুমা রাজধানী ও চট্টগ্রামসহ সারাদেশে বিক্ষোভে ফেটে পড়েছিল। গতকাল জুমার জামাত শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনসমূহ ব্যানার পোস্টার নিয়ে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে নবী প্রেমীরা রাজপথ ও সড়কে নেমে আসলে বিক্ষোভে উত্তাল হয়ে যায়। রাজধানীতে জুমা শেষে বেলা ৩টা পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিভিন্ন ইসলামী দল ও ছাত্র সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে সমাবেশ মিছিল হয়েছে। মিছিল চলাকালে স্লোগানে স্লোগানে গর্জে উঠেছিল মিছিলকারীরা। বাদ জুমা উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেহেফাজতে ইসলাম ঢাকা মহানগর, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইশা ছাত্র আন্দোলন ও খেলাফত আন্দোলন মহানগর জমিয়তে উলামায়ে ইসলামসহ অন্যান্য দল সংগঠন পৃথক পৃথক সমাবেশে মিছিল ও বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন স্ব-ঘোষিত মুরতাদ লতিফকে মুক্তি দিয়ে সরকার ১৬ কোটি নবী (সা.) প্রেমিকের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। লতিফকে গ্রেফতার ও শাস্তি না দেয়া পর্যন্ত এ আগুন নিভবে না। নবী (সা.) প্রেমিকগণ রাজপথ ছাড়বে না। সরকার এ বিষয়ে কোনো ছলচাতুরী করলে এ সরকারের পতন ঘটবে। বক্তাগণ আরো বলেন, সরকার লতিফকে জামিনে মুক্তি দিয়ে সরকারি দল চির জীবনের জন্য ইসলামবিরোধী দলে পরিচিতি লাভ করলো।হেফাজতে ইসলাম ঢাকা মহানগরহেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাশেমী সভাপতির বক্তৃতায় বলেছেন, রাসূল (সা.) এর অবমাননাকারী মুরতাদ লতিফকে জামিনে মুক্তি দিয়ে সরকার ১৬ কোটি মানুষের মনে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাকে পুনঃ গ্রেফতার ও কঠিন শাস্তি না দেয়া পর্যন্ত নবী প্রেমিকগণের মনের আগুন নেভানো যাবে না। লতিফের গ্রেফতার ও শাস্তি না দেয়া পর্যন্ত নবী (সা.) প্রেমিকগণ রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, হেফাজতের আমির আহমদ শফীর কর্মসূচি অনুযায়ী আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে বক্তাগণ বলেন, সরকার নবী (সা.) প্রেমিক জনতার দাবি মেনে না নিলে সরকারের করুণ পতন ঘটবে।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাও. আবদুর রকিব এ্যাডভোকেট, ড. ইশা শাহেদী, ড. আহমদ আবদুল কাদের, মাও. ফজলুল করীম, মাও. আবদুর রব ইউসুফী, মাও. মজিবুর রহমান হামিদী, মাও. শফিউল্লাহ, মাও. মহিউদ্দিন ইকরাম ও মাও. ফায়সাল প্রমুখ।ইসলামী ঐক্যজোট ইসলামী ঐক্যজোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মুরতাদ ধর্মবিদ্বেষী শয়তানী অপশক্তির প্রেতাত্মা লতিফ মুক্ত থাকবে আর মুসলমান নিশ্চুপ থাকবে তা হতে পারে না। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারলে ইসলাম ও মুসলমানের হেফাজত, দেশের স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে পড়বে। নেতৃবৃন্দ অবিলম্বে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গতকাল শুক্রবার বাদ জুমা লালবাগ থেকে ইসলামী ঐক্যজোট এবং হেফাজতে ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল শেষে আজিমপুরে মাওলানা আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন। সভায় বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব হেফাজতের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, অধ্যাপক মাওলানা আবদুল করীম, মাওলানা আবুল কাশেম, মাওলানা যুবায়ের আহমদ, মুফতি তৈয়্যেব হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আবদুল আজিজ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা খোরশেদ আলম প্রমুখ। নেজামে ইসলাম পার্টিবাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দ বলেছেন, লতিফ সিদ্দিকী সম্পর্কে সরকারের গৃহীত সর্বশেষ পদক্ষেপ নিঃসন্দেহে প্রমাণ করে যে, তাকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ ও গ্রেফতার ছিল লোক দেখানো এবং উত্তপ্ত পরিস্থিতিকে প্রশমিত করার একটি কৌশলী ব্যবস্থা মাত্র। নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীর কারামুক্তির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সভাপতি মাওলানা আবদুর রকিব এ্যাডভোকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের নাস্তিক তোষণ-নীতির বিভিন্ন দিকের ওপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, অধ্যাপক মাওলানা মো. আবদুল করিম খাঁন, মাওলানা শেখ লোকমান হোসেন, মাওলানা একেএম আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধা মাওলানা মো. শওকত আমীন, অধ্যাপক এহতেশাম সারোয়ার, মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা সৈয়দ মুহম্মদ আহসান, মুফতি আ ন ম জিয়াউল হক মজুমদার। সভায় অবিলম্বে নাস্তিক লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়, অন্যথায়, অচিরেই হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। খেলাফত আন্দোলনবাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী স্ব-ঘোষিত নাস্তিক মুরতাদ লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করার আহ্বান জানিয়ে বলেছেন, মুরতাদ লতিফ সিদ্দিকীকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে। অন্যথায় ধর্মপ্রাণ জনতা তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে নাস্তিক লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি ফখরুল ইসলাম, ঢাকা মহানগরীর সেক্রেটারি হাফেজ মাওলানা আবু তাহের, মাওলানা মুহা. হোসাইন, মাওলানা জুনায়েদ আহম্মেদ, মাওলানা জাফর আহমাদ ও আলহাজ দীন ইসলাম প্রমুখ। মাওলানা হামিদী আরো বলেন, মুরতাদ লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিল এবং তার বিরুদ্ধে সরকার বাদী হয়ে ধর্মদ্রোহী হিসেবে মামলা করতে হবে। অন্যথায় নবী প্রেমিক ইসলামী জনতার আন্দোলনের দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। বাংলাদেশ খেলাফত মজলিসবাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, লতিফকে সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার মুসলমানের হৃদয়ে যে আগুন ধরিয়ে দিয়েছে তাকে গ্রেফতার ও ফাঁসি না দেওয়া পর্যন্ত এই আগুন নিভবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন মুসলমান এবং নবী (সা.)-এর উম্মত। তাই যদি হয় তাহলে নবী (সা.) দুশমন লতিফের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু লতিফের আওয়ামী লীগ এখনও দল থেকে বহিষ্কার ও সংসদ সদস্য পদ বাতিল করার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেয়নি। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে যে, বর্তমান সরকার ও সরকারি দল মুরতাদ লতিফের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, লতিফের পক্ষে অবস্থান নিয়ে ৯০% মুসলমানদের দেশে ক্ষমতায় টিকে থাকা যাবে না। গতকাল বাদ জুমা বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে মুরতাদ আব্দুল লতিফকে গ্রেফতার ও মৃত্যুদ-ের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ঢাকা মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মুহসিনুল হাসান, ঢাকা মহানগরী সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ শামসুল আলম, মাওলানা মুহাম্মদ কামালুদ্দীন ফারুকী, বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও অফিস সম্পাদক মাওলানা রিজওয়ান হুসাইন, সহ-প্রচার ও অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আমানুল্লাহ, পল্টন থানার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, চকবাজার থানার সভাপতি মাওলানা হাবীবুর রহমান প্রমুখ।ইশা ছাত্র আন্দোলনআল্লাহ, রাসূল, হজ্ব নিয়ে কটূক্তিকারী স্ব-ঘোষিত মুরতাদ কুখ্যাত আব্দুল লতিফকে জামিন দিয়ে সরকার মুসলমানদের হৃদয়ে চরম আঘাত হেনেছে।আজ ৩ জুলাই’ ১৫ শুক্রবার বাদ জুম‘আ বায়তুল মোকাররম উত্তর গেটে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর-এর উদ্যোগে মহানগর দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ এহতেশামুল হক-এর সভাপতিত্বে মুরতাদ লতিফের পুনঃ গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি জিএম রুহুল আমীন উপরোক্ত কথা বলেন।তিনি আরও বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে জামিন দিয়ে আবারও প্রমাণ করল যে, এই সরকার নাস্তিক-মুরতাদের পক্ষের শক্তি। তাকে দল থেকে বহিষ্কার ও মন্ত্রীত্ব থেকে বরখাস্ত করে মূলতঃ দেশের জনগণকে ধোকা দিয়েছে। তিনি আরও বলেন, লতিফকে অবিলম্বে পুনঃ গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ বলেন, অবিলম্বে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় ইশা ছাত্র আন্দোলন সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। এতে আরো বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলাম, সহ-সভাপতি এইচ এম রফিকুল ইসলাম, বর্তমান জয়েন্ট সেক্রেটারি জেনারেল শেখ মুহা. নুর-উন-নবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহা. আজিজুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা. ইলিয়াস, নগর পূর্বের সভাপতি এইচ এম কাওছার আহমেদ, পশ্চিমের সভাপতি মু. শরিফুল ইসলাম ও উত্তরের সাধারণ সম্পাদক মু. এনামুল হক প্রমুখ।কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা জেলা নেতৃবৃন্দ বলেছেন, মুরতাদ লতিফকে সর্বোচ্চ শাস্তি না দিলে সরকারকেই দায়ভার নিতে হবে। লতিফ সিদ্দিকী আমাদের প্রাণের স্পন্দন মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ ও ক্বাবা শরীফকে নিয়ে অশ্লীলতা ও মিথ্যাচার করে ইসলাম ও মুসলমানদের ঈমানের উপর চরম আঘাত করেছে। অবিলম্বে লতিফকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে দেশময় কঠোর আন্দোলন গড়ে উঠবে।গতকাল বাদ জুমা কেরানীগঞ্জের জেলা পরিষদ মার্কেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উদ্যোগে বিক্ষোভপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা সেক্রেটারি আলহাজ শাহাদাত হোসেন। থানা সভাপতি আলহাজ সুলতান আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন ফকির, ছাত্রনেতা তাজুল ইসলাম, এইচ এম আলম প্রমুখ।জমিয়তের বিক্ষোভপবিত্র হজ বিশ্বনবী (সা.) এবং তাবলীগ জামাত সম্পর্কে জঘন্য কটূক্তিকারী লতিফ সিদ্দিকীর গ্রেফতার, এমপি পদ খারিজ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন মহানগর জমিয়ত সেক্রেটারি মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা হেদায়েতুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মুফতি বুরহান উদ্দিন, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খাদেমুল ইসলাম প্রমুখ।ইসলামী আন্দোলনের দেশব্যাপী বিক্ষোভস্ব-ঘোষিত মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীসহ সকল ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। কেন্দ্র ঘোষিক কর্মসূচি অনুযায়ী সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে কতিপয় নাস্তিক-মুরতাদ ও ধর্মদ্রোহীদের আস্ফালন মেনে নেয়া যায় না। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করতে ব্যর্থ হলে দেশময় তীব্র আন্দোলন গড়ে উঠবে। নাস্তিক-মুরতাদদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। ঈমানদার জনতার ঈমানী দাবি মানতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে জনতা রাজপথে নেমে আসবে। আদালতের উপর ভর করে জনতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের ধৃষ্টতা তারা মেনে নেবে না। খেলাফত মজলিসখেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অতীতে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ এদেশে টিকতে পারেনি- মুরতাদ লফিত সিদ্দিকীর ঠাঁইও তেমনি বাংলার মাটিতে হবে না। তিনি বলেন, পবিত্র রমজান মাসে লতিফ সিদ্দিকীকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে সরকার দেশের মানুষের ঈমানী অনুভূতিতে দ্বিগুণ আঘাত করেছে। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা আজিজুল হক, মো. জহিরুল ইসলাম, শাহাবুদ্দিন খন্দকার, ছাত্রনেতা-ইলিয়াস আহম্মেদ প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি করে স্লোগান দিয়ে পল্টন থেকে বিজয়নগর হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে মিছিল শেষ হয়।চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ সমাবেশচট্টগ্রাম ব্যুরো : গতকাল বাদ জুমা চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ করেছে ইসলামী দলগুলো। এসব বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে লতিফ সিদ্দিককে গ্রেফতার করার দাবি জানানো হয়। একই সাথে আইনের মারপ্যাচে তাকে সংসদের যাওয়ার সুযোগ করে দেয়া হলে কঠোর আন্দোলনেরও হুমকি দেয়া হয়। এসব সমাবেশকে ঘিরে নগরীতে পুলিশের রণপ্রস্তুতি থাকলেও সমাবেশ শেষ হয়েছে শান্তি পূর্ণভাবে। হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আন্দরকিল্লা শাহী মসজিদের উত্তর গেইট চত্তরে মিছিলপূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ইসলামের মৌলিক বিধান পবিত্র হজ ও মহানবীর (সা.) অবমাননাকারী আত্মস্বীকৃত নাস্তিক লতিফ সিদ্দিকীকে মুক্তি দিয়ে সরকার পাশ্চাত্যের করুণা লাভ ও তার সেক্যুলার প্রভুদের খুঁশি করতে চেষ্টা করেছে। লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেয়া স্রেফ আদালতের নির্দেশ নয়; বরং এর পেছনে সরকারের গোপন ইচ্ছা সক্রিয় ছিল। হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস ওসমানি, মহানগর নেতা মুফতি আবদুল ওহাব, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা হাফেজ মুজাম্মেল হক, মাওলানা মনজুরুল কাদের, মাওলানা আনম আহমদুল্লাহ, মাওলানা আনোয়ার হোসেন রব্বানি, মাওলানা শিব্বির আহমদ প্রমূখ। সমাবেশ শেষে এক বিরাট বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান প্রেসক্লাব চত্বরে গিয়ে মাওলানা ইলিয়াস ওসমানির মুনাজাতের মাধ্যমে শেষ হয়।হেফাজত নেতৃবৃন্দ বলেন, সরকারের আইনমন্ত্রী বলছেন, সংসদে কুরআন-সুন্নাহ বিরোধী কোনও আইন করা হবে নাÑআমরা তাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ ও রাসুলের প্রকাশ্য দুশমনকে মাহে রমজানে মুক্তি দিয়ে এমন ছেলে ভুলানো কথার উদ্দেশ্য কী? তাহলে ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-ের বিধান রেখে আইন পাশ করতে প্রধানমন্ত্রীর এতো অনীহা কেন ?হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, লতিফ সিদ্দিকী যদি ভারতীয় র’-এর এজেন্ট না হয় তাহলে নরেন্দ্র মোদীর সফরের পর এতোগুলো মামলায় দ্রুত জামিনের ব্যবস্থা করে তাকে মুক্তি দিয়ে কাকে খুঁশি করা হলো ? আমরা পরিষ্কার বলে দিতে চাই, জনবিচ্ছিন্ন এ সরকার ১৬ কোটি মুসলমান ও নবীপ্রেমিক জনগণের অনুভুতিকে তোয়াক্কা না করে তলে তলে নাস্তিক-মুরতাদদের পক্ষ নিয়ে নিজের ভয়াবহ পরিণতি তরান্বিত করছে। হেফাজত নেতৃবৃন্দ বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের জন্য হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সরকার আমাদের দাবিকে অগ্রাহ্য করে তাকে গ্রেফতার করার কোনও পদক্ষেপ নেয়নি। এদিকে ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ বলেছেন, স্বঘোষিত ধর্মদ্রোহী আব্দুল লতিফকে জামিন দেওয়ার ঘটনায় প্রমাণিত হয় এ সরকার নাস্তিক, ধর্মদ্রোহী ও নবী-রাসূল (সা.) বিদ্বেষীদের মদদদাতা। সারা মুসলিম বিশ্বে ধর্মপ্রাণ মুসলমান যখন পবিত্র রজমানের সিয়াম সাধনা এবং আল্লাহর এবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন সে পবিত্র সময়ে একজন খোদাদ্রোহীকে ডজন ডজন মামলা থেকে জামিন দিয়ে মুসলমানদের ঈমান ও বিশ্বাসের সাথে তামাশা করেছে। গতকাল বাদ জুমা আন্দরকেল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জান্নাতুল ইসলাম। জান্নাতুল ইসলাম দুর্বার গণআন্দোলনের হুশিয়ারি দিয়ে বলেন, পবিত্র এ রজমান মাসে আল্লাহ শয়তানদেরকে শিকল বন্দী করে রাখেন। অথচ সরকার একজন আত্মস্বীকৃত খোদাদ্রোহীকে মুক্তি দিয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, সহসভাপতি আবুল কাশেম মাতব্বর, অধ্যাপক মাওলানা রফীকুল আলম, ডা. রেজাউল করীম, আবদুর রহীম মোল্লা, আবদুল হান্নান শানু, মু. সগির আহমদ চৌধুরী, সঙ্গীতশিল্পী আসহাব উদ্দীন আল-আযাদ, মাওলানা তরীকুল ইসলাম সরকার, ছাত্রনেতা তাজুল ইসলাম শাহীন, মাওলানা হাফেজ আনোয়ার, মাওলানা ইবরাহীম, আবু তাহের সাওদাগর, মুহাম্মদ আবদুর রহীম, মীর আহমদ, আলহাজ শাহজাহান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইবরাহীম প্রমুখ।ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজীজুল হক ইসলামাবাদী ও মহানগর সেক্রেটারি মাওলানা মুইনউদ্দীন রুহী সমাবেশ চলাকালে ইসলামী আন্দোলনের ব্যানারে এসে এই সংহতি প্রকাশ করেন। পরে বিশাল বিক্ষোভ মিছিল লালদিঘি হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ সমাপ্ত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, লতিফ সিদ্দিকীকে জামিন দেয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজত কর্মীরা। গতকাল বাদ জুমা শহরের কান্দিপাড়া মাদ্রাসা রোড ও জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা হেফাজত নেতা মাওলানা আব্দুর রহিম কাশেমী, মাওলানা এরশাদ উল্লাহ, মুফতি এনামুল হাসান, মাওলানা আবদুল্লা আল মামুন, মাওলানা জোবায়ের আহমেদ, মাওলানা ফায়েজুল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম শাহীন।টঙ্গী সংবাদদাতা জানান, লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে গতকাল বাদ জুমা টঙ্গী বাজার জামে মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজার এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মাওলানা আছমত উল্লাহ জিহাদির সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, টঙ্গীর ভরান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কেরামত আলী, মুফতি মো. ইয়াকুব আলী, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা জুবায়ের হাসান, মাওলানা আবু হানিফ সরকার প্রমুখ। নড়াইল জেলা সংবাদদাতা জানান জানান, লতিফ সিদ্দিকীর মুক্তির প্রতিবাদ ও অবিলম্বে গ্রেফতারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে গতকাল জুমাবাদ পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নড়াইল জেলা শাখার সভাতি মাওলানা মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এসএম নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলনা নূরুন্নবী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ খবির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ। কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, স্বঘোষিত মুরতাদ লতিফ সিদ্দিকীকে মুক্তির প্রতিবাদে এবং তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল জুমার নামাজের শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বেরা করা হয়। মিছিলটি কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকা থেকে বের হয়ে কদমতলী গোলচত্বর এলাকায় এসে শেষ হয়। মিছিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ সুলতান আহমেদ খান, ঢাকা জেলা ইসলামী আন্দোনের সেক্রেটারি আলহাজ মো. শাহাদাৎ হোসেন, ঢাকা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. সাইফুল ইসলাম ও হাফেজ মেরাজ হোসেন প্রমুখ।বগুড়া অফিস জানায়, গতকাল বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বগুড়া শাখার উদ্যোগে স্বঘোষিত নাস্তিক মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জুমা শেষে বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর গেট থেকে সংগঠনের পক্ষ থেকে বের হয়ে শহরের নবাববাড়ী সড়কে এক সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মাও আ. মতীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাও. আব্দুল হক আজাদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারি মাও. মামুনুর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।সিদ্ধিরগঞ্জ উপজেলা সংবাদদাতা জানান, লতিফ সিদ্দিকীকে মুরতাদ ও নাস্তিক আখ্যা দিয়ে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন। গতকাল জুমার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে তারা এই কর্মসূচি পালন করেন। আন্দোলনের সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম বাদল, মুফতি মো. মাসুম বিল্লাহ, মো. নেকতম আলী দেওয়ান, মোতাহার হোসেন প্রমুখ।সিলেট অফিস জানান,খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে গতকাল মুরতাদ লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও ফাঁসির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর তালতলা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলমের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা শাহ্ মমশাদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা আব্দুল আহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, মহানগর অর্থসম্পাদক মো. আব্দুল গাফ্ফার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আরিফুল ইদ্রিস, অফিস সম্পাদক ফাহাদ আমান, হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা রহমত আলী, মাওলানা শাহিদুর রহমান, হাফিজ রিয়াজ উদ্দিন আল মামুন, মো. আব্দুল আজিজ, মাওলানা কাওছার আল হাসানী, হাফিজ এখলাছুর রহমান, মাওলানা আমীন রাজু, সাইদুল ইসলাম সাঈদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এদিকে, গতকাল ৩ জুলাই শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি আব্দুল করিম-এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসরাম রিয়াজের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সেক্রেটারি নজির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক, সেক্রেটারি হেলাল আহমদ, ইশা’ ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাহফুজুল হক তুহিন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, মহানবী (সা.) ও পবিত্র হজ নিয়ে জঘন্য কটূক্তিকারী বহিষ্কৃৃত মন্ত্রী আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল বাদ জুমা বারহাট্টা রোডস্থ জামিয়া এ মিফতাহুল উলুম মাদরাসার সামনে প্রতিবাদ সমাবেশ করেছে নেত্রকোনা খেলাফত আন্দোলন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী, হাফেজ দেলোয়ার হোসেন, খেলাফত আন্দোলনের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়কারী মৌলভী আব্দুর রাকিব, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা মুস্তাইন বিল্লাহ্ সাকী, মাওলানা আব্দুল হান্নান ও গাজী আব্দুর রহিম প্রমুখ।নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার জানান,স্ব-ঘোষিত নাস্তিক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ গতকাল শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের যৌথ উদ্যোগ নিয়েছে নরসিংদীর ইমাম পরিষদ, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। মিছিলে নেতৃত্ব দিয়েছেন মাওলানা আলী আহমেদ হোসাইনী, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা আব্দুল বারী ও মাহমুদুল হক ভূঁইয়া। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইমাম পরিষদ, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নরসিংদী পৌরসভা চত্বরে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভে সংগঠিত হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নরসিংদী রেলস্টেশন চত্বরে গিয়ে বিক্ষোভোত্তর এক সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্বদানকারী নেতৃবৃন্দসহ এখানে বক্তৃতা করেন, মাওলানা সুলতান উদ্দিন নূরী, মাওলানা ইলিয়াস শেরপুরী, আশরাফ উদ্দিন ভূঁইয়া, মাওলানা সলিমউল্লাহ প্রমুখ।নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান, লতিফ সিদ্দিকী জামিনের তীব্র বিরোধীতা করে বাদ জুমা নারায়ণগঞ্জে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ।নারায়ণগঞ্জ ওলামা পরিষদের আহ্বায়ক আবুল হাশেমের সভাপতিত্বে ও ফেরদাউসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আজিজুল হক, ওলামা পরিষদ সদস্য সচিব ইসমাইল আব্বাসী, মুফতি ইসমাইল হোসেন সিরাজী, রহমতউল্লাহ, হারুন অর রশিদ, দেলাওয়ার হোসাইন, আনিস আনসারী প্রমুখ। বিশেষ সংবাদদাতা, খুলনা জানান, লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল জুমা বাদ মহানগরীর বায়তুন নূর জামে মসজিদ চত্বরে দলের মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক-এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নিউ মার্কেট থেকে ডাক বাংলো মোড়ে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল। এ সময় বক্তৃতা করেন- মহানগর সম্পাদক মাওলানা শেখ নাসির উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আক্তারুজ্জামান উজ্জ্বল, মাওলানা ইমরান হুসাইন, মুফতি আমানুল্লাহ, মো. গোলাম মোস্তফা সজীব মোল্লা, এস.এম তরিকুল ইসলাম কাবির, মাওলানা দ্বীন ইসলাম, মো. হযরত আলী, হাফেজ আব্দুল লতিফ, প্রভাষক আবু গালিব, মো. মুনিরুজ্জামান তালুকদার, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মাওলানা ইলিয়াস হোসেন মাঞ্জুরী, মো. হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মো. আব্দুস সোবাহান, মো. জাহিদুল ইসলাম, আলহাজ মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, মো. ইসমাঈল, কাজী তোফায়েল, গাজী ফেরদাউস সুমন, মো. মুজিবর রহমান, মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, শ্রমিক নেতা শেখ হাসান ওবায়দুল করিম, এস.এম আনিসুর রহমান, মো. সোহরাব হোসেন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুল্লাহ আল মাসউদ, মো. হাসিব গোলদার ও মো. আমিরুল ইসলাম প্রমুখ।নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ও নাগরিকত্ব বাতিলের দাবিতে গতকাল বাদজুমা নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলীগ জামায়াতকে নিয়ে জঘন্য কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে মুরতাদ উল্লেখ করে তাকে মৃত্যুদ- দেয়ার মতো কঠিন শাস্তির আইন পাস করার জোর দাবি জানান। সরকার অবিলম্বে লতিফ সিদ্দিকীকে আটক করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন করে সরকারকে বাধ্য করার ঘোষণা দেয়া হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি আলগীর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল হাই রফিক এবং নাটোর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা আনোয়ার হোসাইন।ফেনী জেলা সংবাদদাতা জানান, লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা হেফাজতে ইসলাম। গতকাল বাদ জুমা শহরের বিভিন্ন মসজিদ থেকে খ- খ- মিছিল বের হয়ে জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মুফতি ইলিয়াছ, সহসভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা সেক্রেটারি মুফতি রহিম উল্লাহ, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতি আবুল কাশেম ও জেলা প্রচার স¤পাদক মাওলানা আবুল ফাত্তাহ প্রমুখ।দিরাই উপজেলা সংবাদদাতা জানান, মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জের দিরাইয়ে গতকাল বাদ জুমা তৌহিদী জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাদ জুমা দিরাই বাজার জামে মসজিদ হতে মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পর্যন্ত গিয়ে পুনরায় দিরাই থানা পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা নূরুদ্দিন আহমদ, মাওলানা আবুল বশর, কাজী নূরুল আজীজ, হাফিজ মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।কক্সবাজার অফিস জানায়, লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়ার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অধীনে লতিফ সিদ্দিকীর গ্রেফতারপূবৃক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল বাদজুমা কক্সবাজার জেলা শহরের চৌধুরী ভবন এলাকা হইতে শুরু হয়ে ফজল মার্কেট চত্বরে এসে শেষ হয়। কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজ











